• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
‘দারোগা জামাই’ -চ্যানেল আইতে  এ অভিষেক বচ্চন রানী জুটি : শাহরুখের ‘কিং’ ১৮ হাজার ডলার নেওয়ার সুযোগ : বিদেশ ভ্রমণে বছরে  বাংলাদেশি ১০ হাজার কর্মী নেবে মধ্যপ্রাচ্যের ওমান : শামা ওবায়েদ মাঠ প্রশাসনকে জনবান্ধব ও জবাবদিহিমূলক করতে সংস্কার আনছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অনন্য বাতিঘর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল পুকুরে মাছ ধরা ও ব্রিজ ভাঙাকে কেন্দ্র করে ক্ষেতলালে সংঘর্ষ, আহত ১৩ প্রতিষ্ঠার ১৩৬ বছরে বাজিতপুর হাফেজ আবদুর রাজ্জাক পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সরকারিকরণের জোরালো দাবি বাজিতপুর হাসপাতাল রোডের বেহাল দশা: ঝুঁকিতে রোগী ও সাধারণ মানুষ, দ্রুত সংস্কারের দাবি শিশু-কিশোরদের সোশ্যাল-মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা নিয়ে ইইউতে মতবিরোধ

টিকা সংকট নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ

ইউনিসেফ ডেস্ক. / ৪৮ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

সম্ভাব্য টিকা সংকটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়কে আগেই একাধিকবার সতর্ক করেছিল UNICEF। সংস্থাটি জানিয়েছে, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অন্তত পাঁচটি চিঠি দেওয়া হয়েছিল এবং ১০টি বৈঠকেও বিষয়টি তুলে ধরা হয়।

বুধবার রাজধানীতে ইউনিসেফ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স

তিনি বলেন, “ভালো খবর হচ্ছে, ১ কোটি ৮০ লাখের বেশি শিশু হামের টিকা পেয়েছে।” তবে হামে শিশু মৃত্যুর ঘটনাকে তিনি “দুঃখজনক” বলে উল্লেখ করেন।

দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা সংবাদ সম্মেলনে টিকা সংকটের কারণ, সংকট মোকাবিলায় ইউনিসেফের পদক্ষেপ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়ানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন রানা ফ্লাওয়ার্স।

টিকা সংকট ও হামে শিশুমৃত্যুর ঘটনা তদন্তে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সরকার চাইলে তদন্তে ইউনিসেফ সহযোগিতা করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইউনিসেফ সব সময় সত্যের পক্ষে।”

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সরকার চাইলে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে টিকা সংগ্রহ করতে পারে। তবে এ প্রক্রিয়ায় প্রায় এক বছর সময় লাগতে পারে। অন্যদিকে ইউনিসেফের মাধ্যমে তুলনামূলক দ্রুত টিকা সংগ্রহ সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

তিনি টিকার পর্যাপ্ত মজুত নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় এটি অত্যন্ত জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category