• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

আগামী কাল আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস 

জীববৈচিত্র্য ডেস্ক. / ৫৪ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

‘বৈশ্বিক প্রভাবের জন্য স্থানীয়ভাবে পদক্ষেপ’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করা হবে আগামীকাল।

জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রকৃতি সংরক্ষণে সবাইকে উদ্বুদ্ধ করতে জাতিসংঘের উদ্যোগে প্রতি বছর দিবসটি বিশ্বব্যাপী পালিত হয়।

জাতিসংঘের নির্ধারিত দিবসটি বৈশ্বিক টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অবদান রাখে এমন স্থানীয় উদ্যোগের মাধ্যমে জীববৈচিত্র্যের ক্ষতি রোধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

জীববৈচিত্র্যের ক্ষতি রোধের পরিকল্পনা নিয়ে দিবসটি পালন করা হবে, যা স্থানীয় পদক্ষেপ শক্তিশালীকরণ এবং সম্প্রদায়, সংস্থা ও সরকারের সম্মিলিত অঙ্গীকারের ওপর নির্ভরশীল।

এটি প্রচারের আরেকটি লক্ষ্য হলো- জরুরি অবস্থার বোধ জাগিয়ে তোলা। কারণ, গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ক এবং এসডিজি’র স্বল্পমেয়াদী লক্ষ্যমাত্রা পূরণের মাত্র চার বছর বাকি রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা