• সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
Headline
চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু জয় চৌধুরী : ২০২৬-২৮  অভিনেত্রী মৌনীকে নিয়ে নতুন বিতর্ক ওপেক প্লাস মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় তেল উত্তোলন কোটা বাড়াতে পারে  সর্বোচ্চ নেতা খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা মেসির রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে : গোল্ডেন বুট ষোলোর ম্যাচে হালান্ডকে থামানো ব্রাজিলের জন্য কোন রহস্য নয় : আনচেলত্তি দেশে চিকিৎসাসেবা নিশ্চিতে স্বাস্থ্যখাতে বরাদ্দ দ্বিগুণ করেছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী সচিবালয় জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর ফিফা বিশ্বকাপে বিটিভি’র প্রচারস্বত্বে ভ্যাট অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি : বিশ্বকাপ-২০২৬’

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটের উৎপাদন শুরু

অনলাইন ডেস্ক. / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

 

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

বুধবার রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বাসসকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে তৃতীয় ইউনিটের মেরামত কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করা হয়। প্রথম পর্যায়ে এ ইউনিটে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে রাত ১০টা পর্যন্ত উৎপাদন বেড়ে ৭০ থেকে ৮০ মেগাওয়াটে পৌঁছায়।

তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে উৎপাদন আরও বাড়ানো হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ২১ মে থেকে এই ইউনিট থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে। ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। এজন্য প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category