• সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
Headline
ঈদে সুলতানের বিশেষ চার নাটক : ‘দ্য ফ্যামিলি’ স্থগিতাদেশ প্রত্যাহার ‘প্রিন্স’ সিনেমার সনদ  রেকর্ড গড়ে চোখের জলে অ্যানফিল্ড ছাড়লেন সালাহ ‘১১’ নম্বর জার্সি ফুটবল বিশ্বকাপের চাপ সামলাতে পারবে তো আমেরিকার ট্রেন বাংলার মধুমাসে জমে উঠেছে লালমনিরহাটের ফলের বাজার, বাড়ছে বাণিজ্যিক চাষ সরকারের নয়া উদ্যোগ কোরবানির চামড়ার মূল্য নির্ধারণ ও পাচার রোধে   বাংলাদেশের ডিজিটাল অন্তর্ভুক্তির পথেও রয়ে গেছে ডিজিটাল বিভাজন ঈদে উপকূলজুড়ে হাই প্রোফাইল নিরাপত্তা বলয় : কোস্ট গার্ড আজ কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় : সরকারি ছুটি শুরু উত্তর সিটি কর্পোরেশনের ১৬ হাজার কর্মী : কোরবানির পশুর বর্জ্য অপসারণে প্রস্তুত

ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকানে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত নাহিদা সোবহান

কূটনৈতিক রিপোর্টার / ৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় কেন্দ্র ভ্যাটিকান সিটিতে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নাহিদা সোবহান। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ‘কনকারেন্ট অ্যাক্রিডিটেশন’ বা একযোগে স্বীকৃতি ব্যবস্থার আওতায় ভ্যাটিকান সিটিতেও রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করবেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নাহিদা সোবহান ইতিমধ্যে পোপ লিও চতুর্দশের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এর মাধ্যমে হোলি সি খ্যাত এই নগররাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে তার আনুষ্ঠানিক দায়িত্বগ্রহণ সম্পন্ন হয়েছে।

সূত্র মতে, ভ্যাটিকানের অ্যাপোস্টলিক প্যালেসে আয়োজিত এক অনুষ্ঠানে পোপ লিও চতুর্দশ বিভিন্ন দেশের নবনিযুক্ত রাষ্ট্রদূতদের পরিচয়পত্র গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্ব শান্তি, আন্তঃধর্মীয় সম্প্রীতি এবং কূটনৈতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

নাহিদা সোবহান বিসিএসের ১৫তম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের একজন কর্মকর্তা। বর্তমানে তিনি সরকারের সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। ২০২০ সালে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হওয়ার গৌরব অর্জন করেন।

এর আগে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি ইতালির রোম, ভারতের কলকাতা এবং সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। এছাড়া আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের প্রতিনিধিত্বেও সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি।

২০২৪ সালের মে মাসে নাহিদা সোবহান কানাডায় বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার হিসেবে নিয়োগ পান। বর্তমানে ভ্যাটিকানে বাংলাদেশের প্রথম নারী রাষ্ট্রদূত হিসেবে তার দায়িত্ব গ্রহণকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন কূটনৈতিক বিশ্লেষকরা। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। তার জীবনসঙ্গী নজরুল ইসলামও একজন পেশাদার কূটনীতিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা