• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
Headline
বরিশাল মনোয়ারা বেগম মমতাজের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক অর্থনৈতিক অগ্রযাত্রায় যুক্তরাষ্ট্র আমাদের গুরুত্বপূর্ণ মিত্র : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে এডিবির ভাইস প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ বাংলা কিউআর লেনদেনে আন্তঃবিনিময় মাশুল শূন্য করল বাংলাদেশ ব্যাংক : ডিজিটাল লেনদেনের টিএনটির তার চোর মোস্তো সহ ৩ জন গ্রেফতার পর্ব ২ আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়ন মানে শুধু মেগা প্রকল্প নয়, গ্যাস উত্তোলনই আসল উন্নয়ন: তথ্যমন্ত্রী ১০০ টাকায় গরুর মাংস-ভাত বিক্রি করে ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ: ছয় কমিটি গঠন

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত : উদ্বেগজনক

আবহাওয়া ডেস্ক / ২৭ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

বিশ্বের বিভিন্ন শহরে উদ্বেগজনক হারে বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে পড়েছে মেগাসিটি ঢাকাও। তবে আজ বায়ুদূষণের তালিকায় ৯ নম্বরে রয়েছে ঢাকা, স্কোর ৯২। শহরটির বায়ুর এ মান ‘মাঝারি বা সহনীয়’ পর্যায়ে রয়েছে। দূষিত বাতাসের শহরের তালিকায় ১৮৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে ভারতের দিল্লি। অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

সূচক অনুযায়ী, আজ দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ৯। বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ১৮৫। অর্থাৎ এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির শান্তিয়াগো। শহরটির বায়ুমান স্কোর ১৮২। একই সময়ে স্কোর ১৬৬ নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সৌদি আরবের রিয়াদ। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১৩৮। এ ছাড়া পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে কঙ্গোর কিনশাসা, স্কোর ১৩২।

 

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে ‘বায়ুর মান ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category