• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Headline
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই ১৮ বছরের নিচে তামাক বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী ভারতের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ, সেমিফাইনালে প্রতিপক্ষ নেপাল যুগের জিন্নাহ নাহিদ, যুগের মওদূদী সাদিক কায়েম’— পাটওয়ারীর পোস্ট ঘিরে আলোচনা সংসদে বিরোধীদলের ভূমিকা মন্ত্রীদের চেয়েও গুরুত্বপূর্ণ: ডা. তাহের জনগণের প্রত্যাশা পূরণে সরকার বদ্ধপরিকর: তারেক রহমান তরুণ সমাজকে অনুপ্রাণিত করে জিয়াউর রহমানের আদর্শ: ঢাবি উপাচার্য সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করলেন সমাজকল্যাণমন্ত্রী ঈদ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ, স্বস্তির যাত্রা ১০ দিনে পদ্মা-যমুনা সেতুতে টোল আদায় প্রায় ৬৪ কোটি টাকা

হজ শেষে দেশে ফিরেছেন ৬,১৭৫ হাজি, চলবে ফিরতি ফ্লাইট ৩০ জুন পর্যন্ত

একুশে সংবাদ ডিজিটাল ডেক্স / ৪১ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১৫টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৬ হাজার ১৭৫ জন বাংলাদেশি হাজি। রোববার (আজ) পর্যন্ত প্রাপ্ত তথ্যে এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজ অফিস সূত্রে জানা গেছে, এ বছর হজের আনুষ্ঠানিকতা শেষ হয় গত ২৬ জুন। হজ শেষে দেশে ফেরার কার্যক্রম শুরু হয়েছে গত ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নির্ধারিত তিনটি বিমান সংস্থা ফিরতি হজ ফ্লাইট পরিচালনা করছে। এর মধ্যে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ৩টি, সৌদিয়া এয়ারলাইন্সের ৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৮টি ফ্লাইটে করে হাজিরা দেশে ফিরেছেন।

ফেরত আসা হাজিদের মধ্যে ৪১৬ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৫ হাজার ৭৫৯ জন বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে দেশে পৌঁছেছেন।

এদিকে হজ চলাকালে সৌদি আরবে এ পর্যন্ত ৩৭ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ১৩ জন নারী। মৃতদের মধ্যে ২৭ জন মক্কায় এবং ১০ জন মদিনায় মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল প্রথম ফ্লাইটের মাধ্যমে হজ কার্যক্রম শুরু হয় এবং তা শেষ হয় ২১ মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা