• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
Headline
শাহজালাল বিমানবন্দরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস জলবায়ু সচেতনতায় চলচ্চিত্র শক্তিশালী মাধ্যম: তথ্যমন্ত্রী বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে কৌশলগত সহযোগিতা জোরদারের অঙ্গীকার সংস্কার শেষে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত হবে জিয়া স্মৃতি জাদুঘর সীমান্তে বিএসএফের নতুন পুশ-ইন চেষ্টা, শূন্যরেখায় আটকে ৮৮ জন ঝড়ের সময় ঘরের ভেতরেও নিরাপদ নন! ডিমলায় বজ্রপাতে মৃত্যুসহ আহত ৪ রংপুরে বাউবির এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন উপাচার্য আপা’ সম্বোধনের কারণে জরিমানা—দাবি ভিত্তিহীন: ইউএনও বিদ্যুৎ ও জ্বালানি খাতে সংকট ও মূল্যবৃদ্ধির পেছনে সিন্ডিকেট জড়িত: মিয়া গোলাম পরওয়ার বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার সূচি চূড়ান্ত, মেসির নেতৃত্বে প্রস্তুতি জোরদার

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সভা

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬
বৃহস্পতিবার সচিবালয়ের প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নবিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ছবি : পিএমও

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি ও করণীয় বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি জানান, সভায় তিস্তা নদী ও তিস্তা ব্যারেজের বর্তমান অবস্থা, সম্ভাবনা এবং বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে তিস্তা নদী ও ব্যারেজের বর্তমান পরিস্থিতি তুলে ধরে একটি তথ্যচিত্রও প্রদর্শন করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক এবং এর মাধ্যমে উত্তরাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা, নদী ব্যবস্থাপনা ও জনজীবনে সম্ভাব্য ইতিবাচক প্রভাব নিয়ে মতামত প্রদান করেন।

সভায় পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় তিস্তা মহাপরিকল্পনার দ্রুত ও কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা