• রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Headline
নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহারে দাম নিয়ন্ত্রণে থাকবে: প্রধানমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় পণ্যের কর প্রত্যাহারে দাম নিয়ন্ত্রণে থাকবে: প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আজ রাজধানীর দেড় দশকের লুটেরা অর্থনীতির কারণেই দেশে আমদানিনির্ভর জ্বালানি নীতি তৈরি যুক্তরাষ্ট্র ও কানাডার ৫০টি শহরে ঈদে মুক্তিপ্রাপ্ত পাচ্ছে রইদ মাতৃত্বেই পূর্ণতা জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীর ১৪ তারিখে একনজরে দেখে নিন ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পূর্ণাঙ্গ সময়সূচি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি খুব কাছাকাছি রয়েছে : ইরান সর্বোচ্চ নেতা আলী খামেনির দাফন ৯ জুলাই গোল না করেও ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জয় করা জিততে চান এমবাপ্পে

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬

Reporter Name / ৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ টি শিশু মারা গিয়েছে। এ সময় নতুন করে হামে মোট ৭৯৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে ঢাকায় ৩ জন, রাজশাহীতে ১ জন এবং আরেকজন মারা গেছে ময়মনসিংহে। শনিবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে এ নিয়ে দেশে হামে আক্রান্ত হয়ে ৯২ জন এবং হামের উপসর্গ নিয়ে ৫৫৬ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের লক্ষণে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪ হাজার ৮৯৯ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ শিশু। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৫ হাজার ৮৫২ জন।গত ২৪ ঘণ্টায় দেশে ৬৩ জনের হাম শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে মোট ১০ হাজার ২৪৮ শিশুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা