• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
Headline
চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান

জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যু

Reporter Name / ৬১ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

বিনোদন প্রতিবেদক

জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘কুমকুম ভাগ্য’-এর অভিনেত্রী সঞ্চিতা উগলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ জুন) সন্ধ্যায় ভারতের মহারাষ্ট্রের নালাসোপারায় নিজ বাসভবন থেকে ২২ বছর বয়সী এই অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ঘটনার সময় সঞ্চিতা বাড়িতে একা ছিলেন। পরিবারের সদস্যরা বাসায় ফিরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার চিরকুট উদ্ধার করা হয়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত করা হয়েছে।

সঞ্চিতার মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগেও তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেছিলেন, যেখানে তাকে স্বাভাবিক ও প্রাণবন্ত দেখা যায়।

প্রায় ১ লাখ ৩৯ হাজার অনুসারী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। তার আকস্মিক মৃত্যুতে ভক্ত ও সহকর্মীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

টেলিভিশন জগতে সঞ্চিতা ‘কুমকুম ভাগ্য’, ‘সাজন ঘর’, ‘ওয়াগলে কি দুনিয়া’ এবং ‘দিলওয়ালি দুলহা লে জায়েগি’সহ একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন। এছাড়া ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’ চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category