• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
Headline
বাজেট ঘোষণার পরও বাজারে পণ্যের দাম স্থিতিশীল: প্রতিমন্ত্রী শরীফুল আলম গ্রাহকদের উদ্বিগ্ন না হওয়ার আহ্বান ইসলামী ব্যাংকের নতুন প্রতিনিধির জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সঞ্চিতা উগলের রহস্যজনক মৃত্যু বিশ্বকাপে রূপকথা লিখল কেপ ভার্দে, স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা দুবাইয়ে গ্রেপ্তার বেনজীর, প্রত্যর্পণে সক্রিয় বাংলাদেশ সীমান্তে পুশইন ও হত্যাকাণ্ড বন্ধের দাবিতে শাহবাগে সমাবেশ, বিএনপি ও সরকারের সমালোচনা এনসিপির সীমান্তে পুশ-ইন ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ নেতানিয়াহুকে ‘লাঠি ও পাথর মেরে’ ক্ষমতাচ্যুত করার আহ্বান সাবেক প্রধানমন্ত্রী বারাকের মন্ত্রীর পেছনে আমরা টাকা নিয়ে ঘুরি নাই : নির্বাহী পরিচালক প্রেমের গুঞ্জন নোরার 

সীমান্তে পুশ-ইন ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক / ৩২ Time View
Update : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ভারতের কথিত আধিপত্যবাদী নীতি, সীমান্তে অবৈধ পুশ-ইন এবং হত্যা-নির্যাতনের প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্যজোট।

সোমবার (১৫ জুন) বিকেলে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দেশের জনগণকে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান।

তিনি বলেন, “ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি যথাযথ শ্রদ্ধাশীল নয়। তাই দেশের মানুষকে তাদের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে সবসময় সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে বক্তারা সীমান্তে হত্যা, নির্যাতন ও সাম্প্রতিক সময়ে সীমান্তবর্তী এলাকায় কথিত পুশ-ইনের ঘটনা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন। তারা অভিযোগ করেন, সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার ব্যর্থ হয়েছে।

মিছিল-পূর্ব সমাবেশে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, “জুলাই অভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা ছিল সীমান্ত হত্যা বন্ধ করা। কিন্তু বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে।”

সমাবেশ শেষে শাহবাগ মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মৎস্য ভবন হয়ে পল্টনে গিয়ে শেষ হয়। এতে ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন এবং সীমান্ত হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তে সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা