• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
Headline
দেশের প্রথম ‘ক্যাশলেস’ কারাগার মুন্সিগঞ্জ: লেনদেনে স্বচ্ছতা ও প্রযুক্তির ছোঁয়া বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান ও মানবিক মূল্যবোধে বলীয়ান হওয়ার আহ্বান পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর আজ শুরু: তিস্তা প্রকল্পসহ ১৫-১৭টি চুক্তি ও এমওইউ সইয়ের সম্ভাবনা চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলন: জনকল্যাণে কাজ করার আহ্বান ডা. তাহেরের কৃষকদের পাশে বিএনপি, ষড়যন্ত্রে কোনো লাভ হবে না: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন ফ্যাসিস্ট আমলে রোষানলের শিকার ডিপিডিসি‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত সরকারি খাদ্য মজুত ২০.৬০ লাখ টন, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ

কৃষকদের পাশে বিএনপি, ষড়যন্ত্রে কোনো লাভ হবে না: অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

একুশে সংবাদ ডেস্ক / ২৮ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

দিনাজপুরের নবাবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন

শনিবার নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের পাশে থাকতে চায় এবং জনগণের দুঃখ-কষ্ট লাঘবে কাজ করে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, সরকার ও বিএনপির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নানা অপপ্রচার চালানো হচ্ছে। তবে জনগণের শক্তির ওপর আস্থা রেখে তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না।

মন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই দেশ পরিচালনার অগ্রযাত্রা অব্যাহত রাখতে চায়। জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর প্রতিষ্ঠিত বিএনপি সব সময় গণমানুষের কল্যাণে কাজ করেছে।

তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে দেশের জনগণ নানা উন্নয়ন ও সুযোগ-সুবিধা পেয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতায় দেশের সকল স্তরে উন্নয়নের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছেন বলেও তিনি মন্তব্য করেন।

বিধান কান্তি হালদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এবং ইলিয়াস আহমদ

অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি মো. আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে রোপা আমন (উফশী) ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৪ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা