• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নিষিদ্ধ সংগঠনের অপপ্রচার ও নৈরাজ্যের বিরুদ্ধে গাজীপুর মহানগর তাঁতীদলের প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি

রাজু আহাম্মেদ, গাজীপুর / ২৭০ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা, অপপ্রচার এবং শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে গাজীপুর মহানগর তাতীদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

গাজীপুর মহানগর তাতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী ও সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু-এর নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর তাতীদলের সভাপতি তাজুল ইসলাম বেপারী, সাধারণ সম্পাদক তাজ উদ্দিন তাজু, সাংগঠনিক সম্পাদক জুনায়েদ হোসেন মুকুল, সহ-সভাপতি মোঃ মাসুদ রানা, গাছা থানা সভাপতি মোঃ ওসমান, গাছা থানা জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর মামুন, গাছা থানা সহ-সভাপতি রতন, ৫০ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাওনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, দেশবিরোধী অপপ্রচার, অস্থিতিশীলতা সৃষ্টি এবং নৈরাজ্যকর কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান এবং যে কোনো ধরনের ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
প্রতিবাদ কর্মসূচি শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category