• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
Headline
অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগ: তদন্ত হোক সবার জন্য একই মানদণ্ডে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি -বিএমইউজে এনসিটি পরিচালনায় বিশ্বমানের অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ড’: কৌশলগত অংশীদারিত্বের নতুন সমীকরণসুফি বিশ্বাস দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্মই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী ইউরোপে রেকর্ডভাঙা তাপপ্রবাহে মৃত্যু ১,৩০০ ছাড়াল কানাডা–দক্ষিণ আফ্রিকা ম্যাচ আজ: পরিসংখ্যানে এগিয়ে কানাডা পিতা-মাতার ভরণপোষণ আইন সংশোধনের উদ্যোগ, বাড়ছে সামাজিক নিরাপত্তা ভাতা বিগত সরকারের ধ্বংসস্তূপ থেকে অর্থনীতিকে পুনর্গঠনের রোডম্যাপ এই বাজেট : মির্জা ফখরুল শেষরাতে নাসির উদ্দিন পাটোয়ারীর ফেসবুকে আধ্যাত্মিক পোস্ট” জামায়াতের রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর দক্ষিণে আলহাজ্ব নবীউল্লা নবীর বিকল্প নাই

বায়েজিদ আহমেদ / ৪৭ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

রাজনৈতিক জীবনে তরুণ বয়সে বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার আবুল হাসান, মেজর জেনারেল মির শওকত আলী, বিগ্রেডিয়ার জেনারেল হান্নান শাহ, বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকা বর্তমান ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস সহ বিএনপি’র বর্ষিয়ান রাজনীতিবিদদের সাথে তিনি রাজনীতি করেছেন এর পূর্ব অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সবার আগে বাংলাদেশ এই স্লোগান নিয়ে ঢাকা মহানগর দক্ষিণের জনগণদের সাথে নিয়ে আগামী পথ চলার আশা ব্যক্ত করেন ।

আগামী জাতীয় কাউন্সিলের আগেই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের আভাস মিলছে।

বর্তমান আহ্বায়ক কমিটির পরিবর্তে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে দলের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে।
দক্ষিণ মহানগরে বর্তমান আহবায়ক রফিকুল আলম মজনু, জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক আনম সাইফুল ইসলাম, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, যুগ্ম আহবায়ক এডভোকেট মকবুল হোসেন সরদার, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু। পাশাপাশি মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নবীউল্লাহ নবীর নাম সহ কয়েকজন নেতার নাম আলোচনায় এসেছে।

রাজধানীর রাজনীতিতে দলকে আরো সংগঠিত ও মাঠমুখী করতে নতুন ও পুরোনো নেতৃত্বের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে।

বিএনপির একাধিক সূত্র বলছে, আন্দোলন-সংগ্রামে সক্রিয়, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের পাশাপাশি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের মূল্যায়ন করা হচ্ছে।

এই বিবেচনা দিক থেকে দেখা যায় ঢাকা ০৫ অর্থাৎ যাত্রাবাড়ীর পয়েন্ট আগামী আন্দোলন সংগ্রামে নবীউল্লার নবীর বিকল্প নাই। বিএনপি’র স্থানীয় নেতারা মনে করেন ঢাকা দক্ষিণের যাত্রাবাড়ী এবং ডেমরা এই দুটি পয়েন্ট রাজধানীতে ঢোকার জন্য জরুরী, আন্দোলন সংগ্রামে নেতাকর্মীরা যদি এই পয়েন্ট ধরে রাখতে হয় তাহলে নবীউল্লা নবী ঢাকা মহানগর দক্ষিণের যোগ্য হিসেবে বিবেচিত। সম্ভাব্য নেতৃত্ব নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান বিভিন্ন পর্যায়ে খোঁজখবর নিচ্ছেন বলেও একাধিক সূত্রে জানা গেছে।

রাজধানী ডেমরা একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে সুলতানা কামাল ব্রিজ হয়ে ডেমরা স্টাফ কোয়াটার ঢাকার একটি গুরুত্বপূর্ণ প্রবেশপথ,এই এলাকায় ডেমরা থানা বিএনপির আহবায়ক এস এম রেজা চৌধুরী সেলিম ও সিনিয়র যুগ্ন আহবায়ক আনিসুজ্জামান জামান তাদের নেতৃত্বে সারুলিয়া আমুলিয়া দুর্গাপুর, ঠুলঠুলিয়া, মেন্দীপুর, রাজাখালী এই সমস্ত এলাকার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আন্দোলনের দুর্গ হিসেবে কাজ করে যাচ্ছেন এবং এস এম রেজাল্ট চৌধুরী সেলিম ও আনিসুজ্জামান জামান সহ ডেমরা থানা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দের সাথে আলোচনা করলে তারা বলেন ঢাকা দক্ষিণ বিএনপি’র কমিটিতে নবীউল্লা নবী ভাইয়ের বিকল্প নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category