• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
Headline
সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল লালমাইয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন ড. আশিকুর রহমান ডিজিএফআইয়ের জেআইসি পরিদর্শনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আট জেলায় দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, যাচাই ছাড়া প্রচার না করার আহ্বান ‘মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ, কোনো রাজনৈতিক দলের নয়’ —ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ আইনি জটিলতা ও চাঁদাবাজির অভিযোগে হুমকিতে দেশের পান রপ্তানি প্রধানমন্ত্রী হিসেবে প্রথম চট্টগ্রাম সফরে তারেক রহমান রোববার জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়: তথ্যমন্ত্রী টেকসই গণতন্ত্রে স্বাধীন ও শক্তিশালী গণমাধ্যমের বিকল্প নেই: মির্জা ফখরুল

কাহালুতে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নিহত ১, গুরুতর আহত ২

বায়েজিদ হোসেন, বগুড়া  / ১৬ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

রবিবার (২৮ জুন) বগুড়ার কাহালু উপজেলার বাঘইল এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার একপর্যায়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কয়েকজন আহত হলে স্থানীয় লোকজন ও স্বজনরা তাদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে আলহাজ্ব মোঃ মকবুল হোসেন (৭০) কে মৃত ঘোষণা করেন। তিনি আহত মোঃ শহিদুল ইসলাম (৪৫)-এর পিতা।

বর্তমানে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহতদের মধ্যে একজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category