• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
Headline
গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ার আহ্বান তারেক রহমানের আবারও চালু ভোটার স্থানান্তর কার্যক্রম

স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট) / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক (জয়পুরহাট):

প্রবাসী স্বজনকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আনতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জয়পুরহাটের ক্ষেতলাল ও আক্কেলপুর উপজেলার দুই যুবক। ফেরার পথে ঢাকা-সিরাজগঞ্জ মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—ক্ষেতলাল উপজেলার বাড়ইল গ্রামের আছের আলীর ছেলে জুবায়েদুল ইসলাম (২৭) এবং আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফারুক মন্ডলের ছেলে মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষেতলালের বাড়ইল গ্রামের প্রবাসী সুজন মিয়া ২৪ সেপ্টেম্বর ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে বিমানবন্দর থেকে বাড়িতে নিয়ে আসতে তার ঘনিষ্ঠ বন্ধু জুবায়েদুল ইসলামসহ পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের আরও সাতজন আক্কেলপুরের গোপিনাথপুর গ্রামের ফেরদৌস মন্ডলের ভাড়া করা মাইক্রোবাসে ঢাকায় যান।

বিমানবন্দর থেকে সুজন মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির উদ্দেশে ফেরার পথে ভোর ৪টার দিকে মাইক্রোবাসটি সিরাজগঞ্জের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। এ সময় মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে চলে গেলে বিপরীত দিক থেকে আসা একটি ভুট্টাবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম নিহত হন। আহত হন মাইক্রোবাসে থাকা আরও সাতজন।
পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছানোর পর নেমে আসে শোকের ছায়া। নিহত জুবায়েদুল ইসলামের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। স্বামীর মৃত্যুর খবর শুনে তিনি বারবার জ্ঞান হারাচ্ছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা যায়।

শেরপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category