• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

ইমামকে বহাল রাখা ও মিথ্যা সংবাদ প্রচার ক‌রে ষড়যন্ত্র ব‌ন্ধের দাবিতে বন্দর ডক শ্রমিক কলোনী জামে মসজিদে মানববন্ধন

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার ৩৯ নং ওয়ার্ডস্থ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের আওতাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক কলোনী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মাহমুদুল হাসানকে বহাল রাখা, তাঁর বিরুদ্ধে কথিত অপপ্রচারের প্রতিবাদ মসজিদের মুয়াজ্জিন শহিদুল্লাহর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন। বুধবার (১ জুলাই) বিকেলে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধনে স্থানীয় এলাকাবাসীসহ মুসল্লি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন,হাফেজ মাওলানা মাহমুদুল হাসান,মেহেদী হাসান হৃদয়, মোঃ টিপু সুলতান,মোঃ রিপন,প্রবীণ মুসুল্লি নচু মিয়া,আব্দুল রহমান জামি,শহিদুল ইসলাম,অলিউল্লাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। মানববন্ধনে হাফেজ মাওলানা মাহমুদুল হাসান বলেন, কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের সম্মানহানি এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। গত ২৬ জুন জুমার নামাজের আগে বন্দর কর্তৃপক্ষের গঠিত চার সদস্যের একটি তদন্ত কমিটি সদস্য বি‌শিষ্ট একটা ক‌মি‌টি ইমাম সা‌হে‌বের বিষ‌য়ে জুমার নামাযে উপ‌স্থিত মুসল্লিদের মতামত গ্রহণ করে। যে ক‌মি‌টি‌তে বন্দর কর্তৃপ‌ক্ষের উপ স‌চিব (জনসং‌যোগ) জনাব না‌হিদ মোস্তফা এবং সি‌নিয়র পা‌র্সো‌নেল অ‌ফিসার জনাব হা‌বিব রসুল সা‌হেব নেতৃত্ব দেন। উপস্থিত মুসল্লিরা আমার প্রতি তাদের সর্বাত্মক সমর্থন প্রকাশ করেন এবং তদন্ত কমিটি বিষয়টি ভিডিও ধারণ করে কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেয়। পরদিন শ‌নিবার মুয়া‌জ্জিন শ‌হিদুল্লাহ কিছু ছিন্নমূল ও ভাসমান লোক ভাড়া ক‌রে এ‌নে আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অ‌ভি‌যো‌গে মানববন্ধন করায়। আমি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোশীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category