• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Headline
“কালাইয়ে ৫২ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তে মিলল ইস্টিমেট না মানার সত্যতা” লোকাল ট্রেন চালুর দাবিতে জোরালো আহ্বান, প্রাণ ফিরে পেতে পারে বন্ধপ্রায় একাধিক রেলস্টেশন কুলিয়ারচরে অটোরিকশায় যাত্রীবেশে ছিনতাইয়ের অভিযোগ, স্থানীয়দের হাতে আটক ৩ বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত : জাতিসংঘ প্রধানমন্ত্রীর তারেক রহমান আসন্ন ঢাকা মেডিকেল পরিদর্শনে উচ্ছ্বসিত সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা ৩ নম্বর সতর্ক সংকেত দেশের সব সমুদ্র বন্দরে  ৫ লাখ ২১ হাজার সরকারি চাকরিতে শূন্য পদ  আর্জেন্টিনা-মিশর বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি  দেশে সরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা লন্ডনে বাংলা বাউল ও লোকসংগীত উৎসবে ডলি

বঙ্গোপসাগরের লঘুচাপে ভোলার নদনদী উত্তাল, ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক. / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবের কারণে দ্বীপ জেলা ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করেছে। মেঘনা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

আজ মঙ্গলবার সকালে থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় থেমে থেমে হালকা থেকে ভারি বৃষ্টি হচ্ছে। সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নৌবন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত জারি করায় ভোলা-মনপুরা-হাকিমুদ্দনসহ ৫টি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

গত ২৪ ঘন্টায় ভোলায় ৫৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানান ভোলার আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মো. মাহাবুবুর রহমান।

এদিকে অতি জোয়ার ও নদী উত্তাল থাকায় মেঘনা নদীতে জেলে নৌকার পাশাপাশি লঞ্চ চলাচলে বিঘ্ন ঘটছে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন নদী এলাকার জেলেরা মাছ ধরা থেকে বিরত রয়েছেন।

জেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবি) প্রকৌশলী তত্ত্বাবধায়ক মো. হাসানুজ্জামান বাসস’কে বলেন, তাদের সবশেষে পর্যবেক্ষণে ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীর পানি বিপদসীমার ৭২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে।

বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক নির্মল কুমার রায় বাসস’কে জানিয়েছেন, সমুদ্রে ৩ নম্বর ও নৌবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি হওয়ায় ভোলা জেলার মনপুরা-হাকিমুদ্দিনসহ অভ্যন্তরীণ ৫টি নৌ-রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। তবে ভোলার ইলিশা-লক্ষ্মীপুর-ঢাকা রুটে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকেল সোয়া ৪টা নাগাদ জেলাব্যাপী ভারী ও মাঝারি ধরনের বৃষ্টিপাত ও দমকা হাওয়া বইছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category