• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
Headline
শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মানি বৃদ্ধির ঘোষণা প্রধানমন্ত্রীর ইরানের দক্ষিণাঞ্চলে বিস্ফোরণ, নতুন সামরিক অভিযান শুরুর কথা জানাল যুক্তরাষ্ট্র এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন অতিবৃষ্টির প্রভাবে চট্টগ্রামের জলাবদ্ধ বিদ্যালয়ে পাঠদান স্থগিত ‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার’ : ডা. শফিকুর রহমান এনসিপির সমাবেশে হামলায় সংসদে আখতারের ক্ষোভ, কঠোর ব্যবস্থার আশ্বাস আইনমন্ত্রীর সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. তাহের সভরেইন গ্যারান্টির কারণে বিদ্যুৎ চুক্তি তাৎক্ষণিক বাতিল সম্ভব নয়: জ্বালানিমন্ত্রী বজ্রপাতপ্রবণ এলাকায় মাল্টিপারপাস আশ্রয়কেন্দ্র নির্মাণ করবে সরকার : আসাদুল হাবিব দুলু প্রযুক্তিনির্ভর ও লাভজনক কৃষি গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী

‘জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করছে সরকার’ : ডা. শফিকুর রহমান

একুশে সংবাদ ডেস্ক / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জুলাই সনদ নিয়ে জাতির সঙ্গে অন্তহীন প্রতারণা করছে। তিনি বলেন, যারা জনগণের জনমতের ওপর প্রশ্ন তোলে, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না।

বুধবার রাজধানীর কাকরাইলে গণভোটের রায় বাস্তবায়ন ও গণহত্যার বিচার কার্যকরের দাবিতে ১১ দলীয় ঐক্য আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, কোনো রাজনৈতিক দল যদি জাতির সঙ্গে প্রতারণা করে, তাহলে ভবিষ্যতে জনগণ রাজনীতিবিদদের প্রতি আস্থা হারাবে। তিনি দাবি করেন, তারা নির্বাচন চেয়েছিলেন, কিন্তু ষড়যন্ত্রের শিকার হয়েছেন। এ প্রসঙ্গে তিনি অন্তর্বর্তী সরকারের ভূমিকাও সমালোচনা করেন।

তিনি সরকারকে উদ্দেশ করে বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক প্রত্যাশার প্রশ্নে কোনো ধরনের গড়িমসি গ্রহণযোগ্য নয়।

সেমিনারে বক্তারা অভিযোগ করেন, গণভোটের রায় বাস্তবায়নে বিলম্ব দেশকে নতুন রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিতে পারে। তাঁদের মতে, ভবিষ্যতে অস্থিরতা ও সংঘাত এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category