ঢাকা প্রতিনিধি:
দেশের বিভিন্ন অঞ্চলের চলমান বন্যা পরিস্থিতি, সার্বিক রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি।
শনিবার (১১ জুলাই) রাতে বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
দলীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শুরু হওয়া বৈঠক রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত চলে। এতে দেশের সার্বিক পরিস্থিতি, বিভিন্ন এলাকার বন্যা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং সেলিমা রহমান।
উল্লেখ্য, এর আগে সর্বশেষ গত ১৭ মে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।