• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
Headline
মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ প্রতিবাদে রাজপথে হুমা কুরেশি বিজয়ের শেষ সিনেমা দেখতে হাজির তৃষা : ‘জন নায়গন’ এবার মোদিকে হটানোর ডাক প্রধান বিরোধীদলীয় নেতা : রাহুল গান্ধীর রোমানিয়া টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল  দিল্লির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ সফরের প্রস্তুতি এলপিএল’এ হাসানের জায়গায় রিপন অস্ট্রেলিয়ার মাটিতে বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রানা কিশোরগঞ্জে মাত্র দুই দিনের ব্যবধানে পানিতে ডুবে ৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে বাজিতপুরে একই মাঠে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা

সংবিধানবিরোধী কাজ করে থাকলে রাষ্ট্রপতির শাস্তি হওয়া উচিত: নাহিদ ইসলাম

নেত্রকোনা প্রতিনিধি / ২০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি যদি সংবিধানবিরোধী কোনো কাজ করে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা উচিত।

শুক্রবার (২৪ জুলাই) বিকেলে নেত্রকোনার খালিয়াজুড়ী উপজেলায় এনসিপি আয়োজিত দেশব্যাপী ‘জুলাই পদযাত্রা ও পথসভা’ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আপনারা জানেন, বিএনপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলেছেন, যে আদেশের ভিত্তিতে গণভোট হয়েছে সেটি অবৈধ ছিল এবং রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করেছেন। যদি সত্যিই তিনি সংবিধানবিরোধী কাজ করে থাকেন, তবে তাঁর শাস্তি হওয়া উচিত। আমরা দেখতে চাই, বিএনপি সরকার তাঁর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয় কি না। আর যদি না নেয়, তবে ধরে নিতে হবে গণভোটের আদেশের মাধ্যমে রাষ্ট্রপতি কোনো সংবিধানবিরোধী কাজ করেননি।’

দেশে কাঙ্ক্ষিত সংস্কারের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘এভাবে আর কতদিন চলবে? আপনারা এখনো পুলিশ সংস্কার, বিচার বিভাগকে নিরপেক্ষ করা কিংবা প্রশাসনিক সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাস্তবায়ন করেননি। ফলে দুর্নীতি ও লুটপাট বন্ধ হচ্ছে না। এই সরকার যদি সংস্কার বাস্তবায়ন না করে, তবে তা জুলাইয়ের শহীদ ও গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রতারণার শামিল হবে।’

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের যে দূরত্ব তৈরি হয়েছে, তা দূর করতে স্বাধীন পুলিশ কমিশন গঠন এবং প্রয়োজনীয় সংস্কার জরুরি।

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তিনি বাংলাদেশের সুপরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আমরা আশা করি, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে তিনি সংসদে সাধারণ মানুষের কথা তুলে ধরবেন। তিনি যেভাবে জুলাই গণঅভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, আমরা সেটিকে স্বাগত জানাই। তবে দুঃখজনক বিষয় হলো, তাঁর দলের অনেক নেতা এখনো এ আন্দোলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন না।’

সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপি আহ্বায়ক বলেন, ‘দেশ পরিচালনায় অতীতের ভুলের পুনরাবৃত্তি করা যাবে না। আমরা আশা করি, সরকার দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা, কর্মসংস্থান সৃষ্টি, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং খালিয়াজুড়িসহ পুরো হাওর অঞ্চলের জন্য বিশেষ উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হবে।’

খালিয়াজুড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক মুশফিকুর রহমান মিন্টুর সভাপতিত্বে সমাবেশে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category