• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
বাঁধনের ওপর হামলা : ক্ষোভ ও প্রতিবাদ রুনা লায়লা বললেন ‘সুস্থ আছি’ লেভাও গোল করলেন, মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল আন্তর্জাতিক অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের জন্য শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা তুলনামূলক প্রকোপ কম হলেও প্রস্তুতি কম নয় : রংপুর বিভাগ রিপাবলিকানরা কংগ্রেসে নির্বাচনে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের জলবায়ু বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট  আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী লঘুচাপ পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত : বঙ্গোপসাগরে 

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামী ১০ আগস্ট

শিক্ষা মন্ত্রণালয় ডেস্ক. / ৭৭ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। ওইদিন সারা দেশে একযোগে এ ফল প্রকাশিত হবে।

আজ সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট সব শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, কেন্দ্র সচিব ও সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফলাফল আগামী ১০ আগস্ট একযোগে প্রকাশিত হবে। ফলাফল প্রাপ্তির বিস্তারিত নিয়মাবলি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ২১ এপ্রিল শুরু হয়ে ২০ মে পর্যন্ত তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন অংশগ্রহণ করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category