বিরোধীদের হট্টগোলে স্থগিত অধিবেশন তবে বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই লোকসভায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান ও হট্টগোল শুরু করলে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
ভারতে সরকারি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে বিদ্যমান আইন আরও কঠোর করতে নতুন সংশোধনী বিল উত্থাপন করেছে কেন্দ্রীয় সরকার। এ লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রী ড. জিতেন্দ্র সিং লোকসভায় পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) সংশোধনী বিল-২০২৬ উপস্থাপন করেন। সরকারের দাবি, ২০২৪ সালের সংশ্লিষ্ট আইন সংশোধনের মাধ্যমে সরকারি পরীক্ষা ব্যবস্থাকে আরও নিরাপদ ও স্বচ্ছ করা হবে।
তবে বিলটি উত্থাপনের সঙ্গে সঙ্গেই লোকসভায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সংসদ সদস্যরা স্লোগান ও হট্টগোল শুরু করলে অধিবেশনের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়।
এ সময় লোকসভার স্পিকার ওম বিড়লা বিরোধী সদস্যদের শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, বিলটি নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সব রাজনৈতিক দলকে পর্যাপ্ত সময় দেওয়া হবে। তিনি সংসদ সদস্যদের হট্টগোল না করে আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান।
স্পিকার আরও বলেন, যেসব সদস্য বিলটিতে সংশোধনী আনতে চান, তারা নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রস্তাব জমা দিতে পারবেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, একাধিক রাজনৈতিক দল আগেই বিষয়টি নিয়ে আলোচনা চেয়েছিল। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে সংসদে গঠনমূলক বিতর্ক ও প্রয়োজনীয় সংস্কার হওয়া উচিত।
তবে স্পিকারের একাধিক আহ্বানেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বিরোধীদের বিক্ষোভ অব্যাহত থাকায় লোকসভা ও রাজ্যসভা—উভয় কক্ষের কার্যক্রম প্রথমে দুপুর ২টা পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়।
পরে পুনরায় অধিবেশন শুরু হলেও হট্টগোল থামেনি। এ অবস্থায় স্পিকার আবারও অধিবেশন বিকেল ৫টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেন।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।