• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
চৌদ্দগ্রাম আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ নিহত ২ জয়পুরহাটের কালাই সীমান্তে ১ কোটি ৩৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৩ গোপালগঞ্জে টিউশনি শেষে বাড়ি ফেরার পথে কলেজছাত্রকে পিটিয়ে হত্যা নীলফামারীতে শিশু শ্রম হ্রাসে সচেতনতামূলক বাইসাইকেল র‌্যালী গাইবান্ধায় অসুস্থ গরু জবাইয়ের পর অ্যানথ্রাক্সের লক্ষণ, আক্রান্ত ৩৫ মুন্সিরহাটের ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি আহসান উল্লাহ মোল্লা স্বজনকে আনতে ঢাকায়, ফেরার পথে লাশ হয়ে ফিরলেন দুই যুবক গাবুরায় ভূমি অফিসের নাম ভাঙিয়ে অর্থ আদায়ের অভিযোগে মানববন্ধন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে অত্যাধুনিক তিন বিশেষায়িত ইউনিট চালু সরকার বিরোধী দলের কথা না শুনলে আন্দোলন চলবে—শফিকুর রহমান

তারেক রহমানের সফরের অপেক্ষায় রয়েছে নয়াদিল্লি : ভারতের দীনেশ ত্রিবেদী

কূটনৈতিক রিপোর্টার / ২৭ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই ভারত সফর করবেন এমন আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নয়াদিল্লি তারেক রহমানকে স্বাগত জানাতে সাগ্রহে অপেক্ষা করছে।

আজ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ত্রিবেদী বলেন, ‘এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নিজস্ব সিদ্ধান্তের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে চাই, বাংলাদেশের সরকার প্রধানকে ভারতে স্বাগত জানাতে আমরা সাগ্রহে অপেক্ষায় রয়েছি। আশা করি, খুব শিগগিরই তিনি এ সফর করবেন।’

তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরের সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের ওপর নির্ভর করবে।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ওই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category