• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল মনোয়ারা বেগম মমতাজের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

স্টাফ রিপোটার / ৫৯ Time View
Update : সোমবার, ১০ আগস্ট, ২০২৬

বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য এস এম মনিরুজ্জামান মনিরের মাতা মনোয়ারা বেগম মমতাজ বার্ধক্যজনিত কারণে গতরাতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

মনোয়ারা বেগম মমতাজের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মনোয়ারা বেগম মমতাজের মৃত্যুতে তার শোকাহত পরিবারবর্গের মতো আমিও গভীরভাবে সমব্যাথী। ধর্মপরায়ণা এবং পরোপকারী নারী হিসেবে মরহুমা মনোয়ারা বেগম মমতাজ প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। দোয়া করি-মহান রাব্বুল আলামীন যেন তাকে জান্নাত নসীব এবং শোকাহত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।

শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমা মনোয়ারা বেগম মমতাজের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category