• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
Headline
মিঠাপুকুরে বাল্যবিবাহ ও কৈশোরকালীন গর্ভধারণ প্রতিরোধে জননী প্রকল্পের বিতর্ক প্রতিযোগিতা দুর্নীতির কারণে রাষ্ট্রীয় উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে: এমপি সাঈদ শ্যামনগরের গাবুরায় বনদস্যুদের সহযোগিতা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন ‘শিক্ষকদের মর্যাদা মানেই শিক্ষার ভিত্তি শক্তিশালী করা’—কালাইয়ে বিশ্ব শিক্ষক দিবস ফুলপুরে স্কুলছাত্রীর সন্তান প্রসব নির্বাচনী প্রচারণায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিয়া ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ভালুকায় মাটির দেয়াল ধসে সাড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু নেত্রকোনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা ডেঙ্গু ঠেকাতে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান

বাজিতপুরে জেলে-কৃষক সমাবেশ, নদী-খাল রক্ষার দাবি : জলাশয় সংরক্ষণের

ইকবাল খান, স্টাফ রিপোটার, বাজিতপুর, কিশোরগঞ্জ / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জের বাজিতপুরে নদী-খাল অবমুক্ত, খাল খনন ও জলাশয় সংরক্ষণের দাবি জানিয়েছেন কৃষক ও জেলেরা। সোমবার বিকেলে উপজেলার বলিয়াদী ইউনিয়নের ঘোড়াদ্বারা বাজারে আয়োজিত জেলে-কৃষক সমাবেশে এসব দাবি ওঠে।

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে, নদী বাঁচলে জেলে বাঁচবে’ স্লোগানে ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এ সমাবেশ হয়। এতে স্থানীয় কৃষক-জেলের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত মুজিবুর রহমান মঞ্জুর ছেলে ও বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির নির্বাহী সদস্য ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলাম রফিক।

সমাবেশে হাওরবেষ্টিত বলিয়াদী ইউনিয়নের কৃষক ও জেলেদের নানা সমস্যার কথা তুলে ধরা হয়। বক্তারা বলেন, নদী-খাল ও জলাশয় দখল, ভরাট এবং পানিপ্রবাহে বাধার কারণে কৃষি ও মৎস্যজীবী মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় খাল খনন, নদী-খাল অবমুক্ত এবং মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন।

মোস্তাফিজুর রহমান মামুন বলেন, কৃষক ও জেলেদের জীবন-জীবিকার উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। কৃষকদের জন্য খাল খনন এবং জেলেদের জন্য নদী অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, ‘জেলেরা নদীতে মাছ ধরতে না পারলে অর্থ থাকলেও মাছ কেনা সম্ভব হবে না।’ তাই নদী-খাল ও জলাশয় রক্ষার পাশাপাশি জেলেদের মাছ ধরার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

মামুন আরও বলেন, অবমুক্ত নদী বা জলাশয়ে জেলেরা মাছ ধরতে গেলে কেউ বিএনপির পরিচয় ব্যবহার করে তাঁদের বাধা দিলে বা চাঁদা দাবি করলে তা প্রতিহত করতে হবে। দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম বা অপকর্ম করলে তাঁরা বিএনপির কেউ নন বলেও মন্তব্য করেন তিনি।

দলের নাম ব্যবহার করে অনিয়ম ও অপকর্মে জড়িতদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে মামুন বলেন, ‘আমি সবসময় আপনাদের পাশে আছি।’

সমাবেশে উপজেলা বিএনপির নির্বাহী সদস্য মনসুর, উপজেলা যুবদলের নেতা মো. নাছির উদ্দিন সোহাগ, বলিয়াদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সেলিম, সাংগঠনিক সম্পাদক মানিক, সহসভাপতি ইসমাইল, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমন, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক সোহাগ এবং ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. বাছনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category