• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
Headline
কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ৬০ হাজার কোটি টাকা : চলতি ২০২৬-২৭ এনডিবি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক বাংলাদেশ ব্যাংক গভর্নরের চীন-বাংলাদেশ বাণিজ্য ঘাটতি দূর করতে যৌথ উদ্যোগের আহ্বান ইরানকে ‘আত্মসমর্পণের সাদা পতাকা’ তুলতে বললেন : ট্রাম্প হুঁশিয়ারি   এবার বড় পর্দায় : ‘মির্জাপুর’ সমালোচনায় বিদ্ধ জয়া : দুই বাংলার জনপ্রিয় চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭২ হামাসের সঙ্গে আলোচনার পর নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন : দূত কুশনার ইরাকে কুর্দিস্তানের অঞ্চলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা মিরাজ প্রথম টেস্টের দুর্দান্ত পারফরমেন্সের পুনরাবৃত্তি চান

চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় মাদকবিরোধী অভিযানে একদিনে গ্রেপ্তার ১৭২

অনলাইন ডেস্ক. / ৫ Time View
Update : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে একদিনে ১৯ হাজার ৪২০ পিস ইয়াবা, ১৩৯ কেজি ৬৫১ গ্রাম গাঁজা ও ৫৫ লিটার ৯০০ গ্রাম চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ।

এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা দায়ের করে ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, রোববার সকাল থেকে রেঞ্জের আওতাধীন ১১ জেলায় ২৪ ঘণ্টাব্যাপী এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

তিনি জানান, রেঞ্জের বিভিন্ন থানা এলাকায় মোট ২৪৩টি অভিযান পরিচালনা করা হয়। এসব অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও চোলাই মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহন ও বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬১টি মামলা করা হয় এবং এসব মামলায় ১৭২ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া মাদক-সংশ্লিষ্ট অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে আরও ৭০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ হাজার ৯০০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category