• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
Headline
শর্ত দিয়ে বন্ধুত্ব নয়, সমতার ভিত্তিতে সম্পর্ক চায় বাংলাদেশ: রিজভী কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার বড় শক্তি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রথম ১৮০ দিনে কৃষি খাতের অগ্রগতি সন্তোষজনক, সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ‘গোল্ডেন আওয়ার’ রক্ষায় মহাসড়কে নামছে ৬০টি অত্যাধুনিক বিএলএস অ্যাম্বুলেন্স প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা শুরু, উপস্থাপিত ১১টি প্রকল্প ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ১০১ টিমের শিক্ষার্থীদের আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে : শিক্ষামন্ত্রী সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী তৌফিক নেওয়াজ আর নেই

একুশে সংবাদ ডেস্ক / ৩১ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির স্বামী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এবং বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তৌফিক নেওয়াজ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ডা. দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু মৃত্যুর খবরটি নিশ্চিত করে জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার রাতে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মরহুমের জানাজা ও দাফন সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (১৯ আগস্ট) দুপুরের পর পরিবারের সদস্যদের সর্বসম্মত আলোচনার ভিত্তিতে গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালে তৌফিক নেওয়াজ মস্তিষ্কে রক্তক্ষরণজনিত (স্ট্রোক) জটিলতায় আক্রান্ত হন এবং এরপর থেকে তিনি দীর্ঘমেয়াদি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category