• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব জগন্নাথপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার । রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল রাষ্ট্রপতি কার্যালয়ের নতুন সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘জোড়াতালির’ বিপিএল আর নয়, প্রয়োজনে এবার টুর্নামেন্টই হবে না: তামিম কলকাতার আগুনে নিহত ৭ বাংলাদেশির ময়নাতদন্ত সম্পন্ন, মরদেহ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে বিএনপি, শৃঙ্খলা ভাঙলে কঠোর ব্যবস্থা রাষ্ট্রপতির শপথ: বঙ্গভবন ঘিরে ডিএমপির বিশেষ ট্রাফিক ব্যবস্থা

শেষ সংসদীয় সভায় আবেগঘন ফখরুল, এমপিদের কাছে চাইলেন ভোট ও দোয়া

একুশে সংবাদ ডেস্ক / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেষ সংসদীয় দলের সভায় কাঁদলেন মির্জা ফখরুল, আবেগাপ্লুত প্রধানমন্ত্রী তারেক রহমানও

নিজস্ব প্রতিবেদক

আজ ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আবেগঘন আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার বিকেলে জাতীয় সংসদ ভবনের সরকারি দলীয় সভাকক্ষে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের সভায় বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। সভায় উপস্থিত কয়েকজন সংসদ সদস্য জানান, বক্তব্যের শুরুতেই তিনি কেঁদে ফেলেন এবং কয়েক মিনিটের মধ্যে কয়েকবার কান্নায় ভেঙে পড়েন। এতে সভাকক্ষে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানও আবেগাপ্লুত হয়ে পড়েন বলে জানান উপস্থিত সংসদ সদস্যরা।

বক্তব্যে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মির্জা ফখরুল। বিএনপির প্রতি তাঁদের অবদানের কথা উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একই সঙ্গে দীর্ঘদিন তাঁর ওপর আস্থা রেখে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিএনপির সঙ্গে তাঁর দীর্ঘ রাজনৈতিক পথচলার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব ও মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দায়িত্ব পালনকালে কোনো ভুল হয়ে থাকলে কিংবা অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

ফখরুল বলেন, দল তাঁকে অপরিসীম সম্মান ও দায়িত্ব দিয়েছে। তিনি সারা জীবন সেই সম্মান অক্ষুণ্ন রাখার চেষ্টা করবেন।

মির্জা ফখরুল বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের প্রশ্নে তিনি কখনো আপস করবেন না।

সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যাওয়ার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে দীর্ঘদিনের সহকর্মীদের তিনি মিস করবেন। এ সময় তিনি দলের সংসদ সদস্যদের কাছে দোয়া চান।

পরে আজকের রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর পক্ষে ভোট দেওয়ার জন্য বিএনপির সংসদ সদস্যদের প্রতি সরাসরি আহ্বান জানান মির্জা ফখরুল।

এর আগে সভার শুরুতে চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি অংশগ্রহণকারীদের স্বাগত জানান। তিনি রাষ্ট্রপতি নির্বাচনে ভোটদানের পদ্ধতি সম্পর্কে সংসদ সদস্যদের অবহিত করেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান।

চিফ হুইপ জানান, রাষ্ট্রপতি নির্বাচন আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল নিজেও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন। তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে তাঁর ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনটি শূন্য হবে।

মির্জা ফখরুলের বক্তব্যের পর সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনিও দলের সংসদ সদস্যদের আজকের রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, সেলিমা রহমান ও এজেডএম জাহিদ হোসেনসহ দলের অন্যান্য সংসদ সদস্য উপস্থিত ছিলেন।

দুপুর ২টায় শুরু হওয়া বিএনপির সংসদীয় দলের সভা প্রায় দেড় ঘণ্টা স্থায়ী হয়।

আজ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করলে একজন সংসদ সদস্য হিসেবে বুধবারের সংসদীয় দলের সভাটিই ছিল তাঁর শেষ সভা। এ কারণে সভাটিতে তাঁর বক্তব্য ও বিদায়ী মুহূর্ত ঘিরে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category