২৩ তম প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ৩৫ বছর পর প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হচ্ছে। বেলা ২টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের সংসদকক্ষে এ ভোট অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বক্তব্য দেন । ভোট দেয়ার নিয়ম বলে দেন।
নির্বাচনে ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। প্রার্থী হিসেবে লড়ছেন ক্ষমতাসীন বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।
মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত সংসদ সদস্যের সংখ্যাগত কারণে। দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।
নির্বাচনী কর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।