• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

নেপালে ভয়াবহ বন্যা মৃত  ১৬২, যেমন আছেন অপু বিশ্বাস ও তার টিম

বিনোদন ডেস্ক : / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে। এদিকে বন্যার কারণে প্রায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। এদিকে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই নেপালে আটকা পড়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও তার সিনেমার টিম। তবে তারা বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপু বিশ্বাস বলেন, নেপালে আকস্মিক ভূমিকম্প ও বন্যায় শত শত বিদেশি পর্যটক নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

আমরা ‘শিকার’ সিনেমার টিম বর্তমানে নেপালে অবস্থান করছি। আমরা দেশটির পোখারাতে নিরাপদে আছি। তবে পোখারা থেকে নেপাল যাওয়ার হাইওয়ে রাস্তায় ভয়াবহভাবে বিপর্যস্ত হয়েছে। জানতে পেরেছি মাসখানেক সময় লাগবে এই রাস্তা ঠিক হতে। আমাদের গাড়ি ঠিক করা হয়েছে। অপু বিশ্বাস আরও বলেন, আজ কাঠমান্ডু যাবো। ফ্লাইটে অনেক রাশ চলছে। কাঠামান্ডু থেকে পরশুদিনের (শুক্রবার) ফ্লাইটে ঢাকা ফিরবো।

আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই যেন নিরাপদে দেশে ফিরতে পারি। নিজের জন্য ভক্তদের উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ করে অপু বলেন, ‘আমার জন্য চিন্তা না করে সবার কাছে দোয়া চাই, যেন নিরাপদে দেশে আমার সন্তানের কাছে ফিরতে পারি।চলতি মাসের প্রথম সপ্তাহে ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে যান অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। এতে অপুর বিপরীতে অভিনয় করছেন মুরতজা পলাশ। পাশাপাশি পশ্চিমবঙ্গের অভিনেতা রজতাভ দত্ত, শ্যাম ভট্টাচার্যসহ আরও অনেকে অভিনয় করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category