• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
Headline
শহীদ জিয়ার ১৯ দফা এখনো দলের পথনির্দেশক : ৪৯ বছরে পা রাখছে বিএনপি মায়ের টাকা তুলতে ঘুষের শিকার, ১৭ বছরের শাহেদের প্রতিবাদ ‘ঘুষ.সাইট’ শিল্পকলার কর্মকর্তা শামীম আকতারের দুর্নীতির পাহাড়: পটপরিবর্তনের পর খোলস পাল্টানোর মরিয়া চেষ্টা সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের নাম সংশোধন কোটি টাকার সম্পদের প্রশ্নে আফতাব উদ্দিন স্কুল: ‘বন্ধ নয়, দুর্নীতির শিকড় খুঁজে বের করতে হবে’ জয়পুরহাটের কালাইয়ে ‘নজরুল বর্ষ ২০২৬ উদ্বোধন’: গানে-কবিতায় মুখর শিক্ষার্থীরা জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে যতটা পাপ কামিয়েছি, সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই,  পপি ‘আমৃত্যু এই ঘড়ি আমার হাতেই থাকবে’ : সোহেল- রুবেল

জনপ্রিয় টম ক্রুজের সঙ্গে জুটি বাঁধছেন অ্যান হ্যাথাওয়ে

বিনোদন ডেস্ক : / ১০ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

জনপ্রিয় রেসিং ঘরানার জনপ্রিয় ছবি ‘ডেজ অব থান্ডার’ এর পরবর্তী পর্বে টম ক্রুজের বিপরীতে দেখা যাবে হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথাওয়েকে। বিনোদনভিত্তিক মাধ্যম ভ্যারাইটি খবরটি নিশ্চিত করেছে। প্যারামাউন্ট পিকচার্স জানিয়েছে, ১৯৮০-র দশকে টনি স্কট পরিচালিত মূল ছবিটি মুক্তির প্রায় ৪০ বছর পর, ২০২৮ সালের ২ জুন ছবিটির সিক্যুয়েল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে টম ক্রুজ লড়াকু ড্রাইভার কোল ট্রিকলের ভূমিকায় অভিনয় করবেন। অন্যদিকে অ্যান হ্যাথাওয়েকে দেখা যাবে এক রেসকার দলের মালিক ও প্রকৌশলীর চরিত্রে। শনিবার টম ক্রুজ একটি নাসকার ট্র্যাকে হ্যাথাওয়ের সঙ্গে তোলা ছবির মাধ্যমে সহ-অভিনেত্রীর কাস্টিং উদযাপন করেন।

জোনাথন লেভিনের পরিচালনায় নির্মিত এই সিক্যুয়েলটি বিশেষভাবে আইম্যাক্স ক্যামেরায় চিত্রায়িত হবে এবং কেবল প্রেক্ষাগৃহে ডলবি সিনেমা ও ৪-ডিএক্স ফরম্যাটে প্রদর্শিত হবে। ছবিটি প্রযোজনা করছেন টম ক্রুজ, জেরি ব্রুকহাইমার ও টমি হার্পার। ‘মিশন: ইম্পসিবল’ ফ্র্যাঞ্চাইজির কাজ শেষ করার পর ক্রুজের এটিই প্রথম বড় কাজ। এ ছাড়া তিনি নতুন ‘টপ গান’ এবং আলেহান্দ্রো ইনারিতুর ‘ডিগার’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে, ২০২৬ সালে অ্যান হ্যাথাওয়ে একাধিক বড় প্রজেক্টে অভিনয় করছেন। ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা ২’ ও ‘ভেরিটি’সহ বেশ কয়েকটি সিনেমার পাশাপাশি তিনি ‘দ্য প্রিন্সেস ডায়েরিজ’-এর তৃতীয় পর্ব নিয়েও কাজ শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category