• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন

সুইস গেট বন্ধ করার জোরদাবী কৃষকদের

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ৩৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড কৃষি। দেশের প্রায় ৪০% মানুষ সরাসরি কৃষির সাথে জড়িত। কিন্তু প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ, বাজারজাতকরণের সমস্যা ও অন্যান্য কারণে কৃষকরা ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছেন। এর ফলে শুধু কৃষকই না, পুরো দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের ক্ষয়ক্ষতি শুধু তাদের একার সমস্যা না, এটা পুড়া জাতীয় সমস্যা। সরকার, বেসরকারি সংস্থা ও জনগণ সবাই মিলে কৃষকদের পাশে দাঁড়ালে এই ক্ষয়ক্ষতি অনেকটাই কমে জাবে।

চট্টগ্রামের পতেঙ্গা থানার ৪০ ও ৪১ নং ওয়ার্ড
মুসলিমাবাদ ধুমপাড়া চরপাড়া ছাগল খাইয়া ও ছাগল লাইয়া খাল এলাকায় সুইস গেট বন্ধ না থাকায় কৃষকদের ৫০ একর আবাদি জমিনের ১ কোটি ২০ লাখ টাকার ফসল নষ্ট হয়েছে। অভিযোগ কৃষকদের।

৩১ আগস্ট সোমবার সকালে এঅভিযোগ জানান কৃষকরা।

ক্ষয়ক্ষতি বিষয়ে কৃষকদের কাছে জানতে চাইলে কৃষকরা সংবাদমাধ্যম কে বলেন,দীর্ঘদিন ধরে চরপাড়া সুইস গেটের কারণে আমাদের আবাদি জমিনে জোয়ারের পানি আসায়রফসল নষ্ট হয়েছে। ৫০ একর জমির মালিক কে প্রতি ক্ষন্দে দিতে হয় ষাট হাজার টাকা, ফসল করতে গেলে কৃষক সহ সার বাবদ খরচ হয় দুই লাখ ৫০ হাজার টাকা।এসব টাকা ঋণ করে ফসলের কাজে লাগানোর পর সিডিএর সুইস গেট খোলা থাকার কারণে আবাদি জমিনে এপযন্ত দুবার জোয়ারের পানি প্রবেশ করায় ১কোটি ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।

কৃষকরা আরও বলেন,সুইস গেট বন্ধ করার জন্য সিডিএ সহ কয়েকটি দপ্তরে একাধিকবার লিখিত অভিযোগ দিয়েছি।এপযন্ত কোনো দপ্তর থেকে আমরা সহযোগিতা পাইনি। চট্টগ্রাম মহানগর
কৃষক দলের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন এর কাছে একাধিক বার যোগাযোগ করার পরেও আমরা কোন সহযোগিতার পাইনি।

কৃষকদের একটাই দাবী অতিদ্রুত চরপাড়া ছাগল খাইয়া ও ছাগল লাইয়া খালের সুইস গেটটির একটা ঢাকনা বানিয়ে দেয়া হোক।

এবিষয়ে সিডিএর ইন্জিনিয়ার মোঃ তারেক রহমানের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সংবাদমাধ্যম কে বলেন,পতেঙ্গা চরপাড়া সুইস গেটের ব্যাপারে একটি লিখিত দরখাস্ত দিয়েছে, বিষয়টি নিয়ে আমরা কাজ করতেছি বলে জানান তিনি।

কৃষকদের ক্ষয়ক্ষতি নিয়ে চট্টগ্রাম মহানগর কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসেন এর কাছে জানতে চাইলে তিনি সংবাদমাধ্যম কে বলেন,আপনারা আমাকে দুটি সময় দিন আমি বিষয়টি নিয়ে কথা বলব বলে জানান তিনি।

এবিষয়ে মসজিদ কমিটির সভাপতিরা সংবাদমাধ্যম কে বলেন, সুইস গেটের সংস্কার না করায় জোয়ারের পানি ঢুকে নানা জাতের ফসল সহ
আমাদের আসবাসপত্র নষ্ট হচ্ছে। আমাদের একাটাই দাবী অতিদ্রুত পতেঙ্গা চরপাড়া সুইস গেটের একটি ঢাকনা বানানো হোক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category