• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Headline
দশম ওয়েজবোর্ড গঠনের দাবিতে  প্রেস ক্লাবে সাংবাদিকদের সমাবেশ আজ জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী বিএনপি ও বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা শুরু, নতুন মান নির্ধারণের উদ্যোগ জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা: কৃষিমন্ত্রী মিরপুরে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩০

পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

একুশে সংবাদ ডেস্ক / ১৭ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম

ঢাকা, ৩ সেপ্টেম্বর ২০২৬:

বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি খাতে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের তৈরি পোশাক শিল্পে চলে আসা অব্যবস্থাপনা ও অনিয়ম নিরসনে সরকার কাজ করছে। খাতটির বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

বুধবার  দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদল দেশের তৈরি পোশাক শিল্পে বিদ্যমান বিভিন্ন সমস্যা রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন। জবাবে রাষ্ট্রপতি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে তাদের আশ্বস্ত করেন।

এ সময় বিজিএমইএ-এর পক্ষ থেকে আগামী ১৯ নভেম্বর ২০২৬ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ২৫তম বাটেক্সপো ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়।

রাষ্ট্রপতি অনুষ্ঠানে উপস্থিত থাকার আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category