• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
দশম ওয়েজবোর্ড গঠনের দাবিতে  প্রেস ক্লাবে সাংবাদিকদের সমাবেশ আজ জ্বালানি সংকট মোকাবিলায় সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার: প্রধানমন্ত্রী বিএনপি ও বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধানের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের মর্যাদা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে ভারতের সঙ্গে সম্পর্ক চায় বাংলাদেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক পরীক্ষা শুরু, নতুন মান নির্ধারণের উদ্যোগ জাতীয় সংসদে আরও ১০ স্থায়ী কমিটি গঠন দেশে সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা: কৃষিমন্ত্রী মিরপুরে ২৪ ঘণ্টায় গ্রেফতার ১৩০

বিএনপি ও বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই: রিজভী

একুশে সংবাদ ডেস্ক / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বুধবার বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য, ইতোমধ্যে ৩ কোটির বেশি গাছ লাগানোর দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি নদী-নালা, খাল-বিল ও জলাশয় রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিএনপি কাজ করছে।

বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘বিএনপি আর বৃক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। বিএনপি এবং বিশুদ্ধ নদী-নালার মধ্যেও কোনো পার্থক্য নেই।’

তিনি বলেন, বিশ্বজুড়ে উষ্ণতা বাড়ছে। এ পরিস্থিতি মোকাবিলায় গাছপালা, নদী, পুকুর, খাল-বিল ও অন্যান্য জলাশয় রক্ষা করা জরুরি। তা না হলে মানুষের জন্য বিশুদ্ধ বাতাস ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।

অপরিকল্পিত নগরায়ণকে পরিবেশ দূষণের অন্যতম কারণ উল্লেখ করে রিজভী বলেন, একসময় শহরের আশপাশের বিল-ঝিল ও জলাশয়ে প্রাকৃতিক সৌন্দর্য দেখা যেত। জলাশয় ভরাটের কারণে সেই পরিবেশ এখন অনেকটাই হারিয়ে গেছে।

তিনি বলেন, শহরের খালি জায়গাগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণের পাশাপাশি নদী, খাল, বিল ও জলাশয় রক্ষা করতে হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের প্রশংসা করে রিজভী বলেন, পুরান ঢাকার পুকুর, খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগ পরিবেশের ওপর ইতিবাচক প্রভাব ফেলছে।

রিজভী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। ছয় মাসে আড়াই কোটি গাছ লাগানোর লক্ষ্য থাকলেও এরই মধ্যে প্রায় তিন কোটির বেশি গাছ লাগানো হয়েছে বলে দাবি করেন তিনি।

বিএনপি নেতাকর্মীরা প্রতিকূল পরিস্থিতির মধ্যেও পরিবেশ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি পালন করেছেন বলেও উল্লেখ করেন রিজভী।

বিএনপিকে জনস্বার্থের দল হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জনগণের কল্যাণে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, প্রবাসী কার্ড ও হেলথ কার্ডের মতো বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান মেয়েদের বিএ ও অনার্স পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার কথা বলেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category