• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
Headline
আবেগঘন বার্তা : সাবিনা ইয়াসমিনকে নিয়ে কনকচাঁপার  বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা : ‌‘মিস ওয়ার্ল্ড ২০২৬’ অস্ট্রেলিয়া সেই পুকোভস্কিকে ক্ষতিপূরণ দিচ্ছে ক্রিকেট  টেস্টে ইনিংস পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন  কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি তেহরানের, ইরানের তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা পেজেশকিয়ানের ইরানের জনগণ ও কর্মকর্তাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান   চট্টগ্রাম জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান  ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা নতুন দর কার্যকর, স্বর্ণের দাম কমল ভরিতে ৩৮৪৭ টাকা

প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক ভারত : আগামী বছরের

খেলাধুলা ডেস্ক / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে ভারত। আগামী বছরের ফেব্রুয়ারিতে টুর্নামেন্টের উদ্বোধনী আসর অনুষ্ঠিত হবে।

নারী চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম আসর শ্রীলংকায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু গত জুলাইয়ের আইসিসির বার্ষিক সম্মেলনে লংকানরা জানিয়েছে, আইসিসির নির্ধারিত সংস্কার কার্যক্রম এখনো চলমান আছে। এ জন্য শ্রীলংকা থেকে ভারতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি জানায়, আগামী বছরের ১৪-২৮ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম নারী চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে।

ছয় দলের এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ মুম্বাইয়ের ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়া ও ভাদোদারা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম আসরে স্বাগতিক ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও শ্রীলংকা অংশ নেবে।

লিগ পর্বে একে অপরের বিপক্ষে একবার করে খেলবে দলগুলো। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ২৮ ফেব্রুয়ারির ফাইনালে খেলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category