• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
Headline
ত্রিদেশীয় আফগানদের বিপক্ষে ছন্দপতন চান না বাশার শ্রীলঙ্কার কাছে শেষ ওভারে হার বাংলাদেশের , পারলেন না মারুফারা প্রাণনাশের হুমকি, তবু নতি স্বীকার করেননি বলিউডে শাহরুখ কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘তৃতীয় পক্ষ’ ‘১৮তম ভারতের বাঁধ ভেঙে ভয়াবহ বন্যার আশঙ্কা, বাংলাদেশকে আগাম প্রস্তুতির আহ্বান ফজলুর রহমানের যুক্তরাষ্ট্র অর্থনৈতিক চাপের মধ্যে ইরানে পেট্রোলের দাম বাড়ল নেপালে টানেল থেকে উদ্ধার অভিযান ‘নজিরবিহীন’ চ্যালেঞ্জের মুখে ২০২৭ সালের জুনের মধ্যে খুলবে রাজধানীর শহীদ জিয়া শিশু পার্ক : ডিএসসিসি প্রশাসক পানির স্তর স্বাভাবিক থাকায় বন্ধ রাখা হয়েছে কাপ্তাই হ্রদের  ১৬টি জলকপাট হিলি স্থলবন্দরে ভারতীয় সহকারী হাইকমিশনারের সাথে বাণিজ্যিকবৈঠক

টেস্টে ইনিংস পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

খেলাধুলা ডেস্ক / ৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

ইংল্যান্ডে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ও ১০৩ রানে হেরেছিল পাকিস্তান। লর্ডসে দ্বিতীয় টেস্টেও দৃশ্যটা বদলায়নি। পাকিস্তানকে ১৯৪ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে সিরিজের ট্রফি নিশ্চিত করেছে ইংলিশরা।

এমন শোচনীয় পরাজয়ের পর নড়েচড়ে বসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কঠোর পদক্ষেপ হিসেবে দল থেকে ৭ জন খেলোয়াড়কে বাদ দিয়ে ৫ জন আনক্যাপড (অভিষেক না হওয়া) খেলোয়াড়সহ ৭ নতুন মুখকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

পাশাপাশি বরখাস্ত করা হয়েছে প্রধান কোচ সরফরাজ আহমেদ ও সহকারী কোচ উমর গুলকে। পিসিবির এই নাটকীয় পদক্ষেপে অবাক হননি পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার।

‘আউটসাইড এজ’ শোতে তিনি জানান, পিসিবির এক কর্মকর্তা তাকে আগেই বলেছিলেন যে পাকিস্তান ক্রিকেট বর্তমানে ‘ভেন্টিলেটরে’ রয়েছে।

শোয়েব আখতার বলেন, ‘পিসিবি নিজেই এই দলটির পারফরম্যান্সে অত্যন্ত হতাশ এবং তাদের কাছ থেকে আর কোনো প্রত্যাশা নেই।

বোর্ডের পরিকল্পনা হলো বর্তমান দলটিকে বাদ দিয়ে নতুন ও তরুণ রক্তে দল সাজানো, এমন খেলোয়াড় আনয়ন করা যারা কেবল দেশের হয়ে খেলতে চায়। তারা এখন ভবিষ্যতের দিকে তাকাচ্ছে এবং সঠিক পথেই এগোচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘এই রূপান্তরের প্রক্রিয়ায় আমি কেবল চাই শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ এবং হারিস রউফের ক্যারিয়ার যেন রক্ষা পায়। এই ছেলেদের এখনও অনেক ক্রিকেট বাকি আছে।’

পিসিবির এক কর্মকর্তার সঙ্গে কথোপকথনের কথা উল্লেখ করে আখতার জানান, ইংল্যান্ড সফরে যাওয়া এই দলটির কাছে বোর্ড কী প্রত্যাশা করছে, এমন প্রশ্নের জবাবে সেই কর্মকর্তা বলেছিলেন, ‘কিছুই না। আমরা পরবর্তী প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে ভাবছি, যাদের বড় মঞ্চের জন্য প্রস্তুত করা হচ্ছে।’

আখতারের মতে, ওই কর্মকর্তা তাকে আরও জানান যে পাকিস্তান ক্রিকেট এখন ‘ভেন্টিলেটরে’ আছে এবং এটি পুনরুদ্ধার করতে দুই বছর সময় লাগবে। এছাড়া দ্বিতীয় টেস্ট চলাকালীন তিনি লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়ে অবকাঠামো উন্নয়নের কাজ দেখেছেন উল্লেখ করে জানান, ২৬ বছর পর সেখানে প্রকৃত কাজ শুরু হয়েছে।

পাকিস্তান দল চরম বিশৃঙ্খল অবস্থায় রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে কিছুটা ব্যঙ্গাত্মকভাবে আখতার পাল্টা প্রশ্ন করেন, ‘এতে অবাক হওয়ার কী আছে? আপনারা কি এমনটাই আশা করেননি?’ পাকিস্তান দল লড়াই করতে পারেনি কেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমাদের মধ্যে সেই লড়াইয়ের মানসিকতাই ছিল না।’

লর্ডসে দ্বিতীয় টেস্টে হারের পর পিসিবি যে সাতজন খেলোয়াড়কে দল থেকে দেশে ফিরিয়ে এনেছে তারা হলেন, মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আঘা, আলী উসমান, খুররম শাহজাদ, আমির জামাল ও মোহাম্মদ ওয়াইস জাফর। এর মধ্যে শেষ দুজন কোনো ম্যাচ না খেলেও শাস্তির মুখে পড়েছেন।

তাদের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন পূর্বে জাতীয় দলে খেলা সাইম আইয়ুব ও আব্দুল্লাহ ফজল। এছাড়া নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন আরাফাত মিনহাজ, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাইদ বাইগ, মোহাম্মদ ইমরান ও রাজউল্লাহ।

অন্যদিকে বরখাস্ত হওয়া কোচ সরফরাজ আহমেদ ও উমর গুলের স্থলাভিষিক্ত হয়েছেন পাকিস্তানের হোয়াইট বল কোচ মাইক হেসন এবং অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলে নফকে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category