চট্টগ্রামের পতেঙ্গা থানার ৪০ ও ৪১ নং ওয়ার্ড চরপাড়া এলাকায় কৃষকের ৫০ একর ফসলি জমিনে এক থেকে দু-কোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ায় কৃষি কৃষি মন্ত্রণালয় জেলা জেলা প্রশাসক সিডিএ সহ কয়েকটি দপ্তরে সাহায্যের আবেদন করেন কৃষকরা কৃষকদের ক্ষয়ক্ষতির কথা শুনে ছুটে এলেন ৪১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডঃ আফসার।
৬ সেপ্টেম্বর রবিবার বিকেলে কৃষকরা সংবাদমাধ্যম কে এসব তথ্য জানান।
এ বিষয়ে ড, আফসার’র কাছে জানতে চাইলে সংবাদ মাধ্যম কে বলেন,দীর্ঘদিনের সুইচ গেটের ঢাকনা না থাকায় জোয়ারের নোনা পানি প্রবেশ করে কৃষকদের ফসলি জমিনের চাষ করা বীজ নষ্ট হয়। এর ফলে কৃষকরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার পক্ষ যেধরনের সহযোগিতা লাগে আমি অর্থমন্ত্রীর সার্বিক দিকনির্দেশন আমি চেষ্টা করব আপনাদের অর্থনৈতিক টা কিভাবে পূরণ করা যায়। তিনি আরও বলেন, সিডিএ সহ সকল দপ্তরের সার্বিক তত্ত্বাবধানে সুইস গেটের ঢাকনা লাগানো হয়।
মাননীয় অর্থ মন্ত্রী,কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছে আর্থিক সহযোগিতা চান ক্ষতিগ্রস্ত কৃষকরা।৫০ একর আবাদি জমিনে ফসল নষ্ট হওয়ায় পরিবার পরিজন কে নিয়ে অতিকষ্টে জীবন যাপন করছেন ১শত একজন কৃষক ।
এবিষয়ে কৃষকদের কাছে জানতে চাইলে কৃষকরা সংবাদমাধ্যম কে বলেন, একে একে দুটি ফসলে প্রায় ১কোটি ২০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হওয়ায় আমরা ১শত একজন কৃষি পরিবার পরিজনকে নিয়ে কষ্টে জীবন যাপন করছি। পতেঙ্গা বাসীদের জন্য মাননীয় অর্থ মন্ত্রী কৃষি মন্ত্রণালয় ও জেলা প্রশাসক মহোদয় যদি একটু সহযোগিতা করেন আমরা কৃষকরা আবাদি জমিনে ফসল ফলাতে পারব।
কৃষকরা আরও বলেন, দুটি খন্ডে জোয়ারের নোনা পানির কারণে ৫০ একর আবাদি জমিনের ফসল নষ্ট হয়। বর্তমানে অর্থনৈতিকের কারণে ৫০ একর জমিনে ফসল ফলাতে অর্থনীতিকে সংকট দেখা দিয়েছে বলে জানান কৃষকরা।