• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Headline
বাঁধনের ওপর হামলা : ক্ষোভ ও প্রতিবাদ রুনা লায়লা বললেন ‘সুস্থ আছি’ লেভাও গোল করলেন, মেসির অ্যাসিস্টে কাসেমিরোর গোল আন্তর্জাতিক অস্ট্রেলিয়া-ভারত ম্যাচের জন্য শক্তিশালী ব্রাজিল দল ঘোষণা তুলনামূলক প্রকোপ কম হলেও প্রস্তুতি কম নয় : রংপুর বিভাগ রিপাবলিকানরা কংগ্রেসে নির্বাচনে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের জলবায়ু বিশ্বে রেকর্ড উষ্ণতম মাস আগস্ট  আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী লঘুচাপ পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত : বঙ্গোপসাগরে 

বাঁধনের ওপর হামলা : ক্ষোভ ও প্রতিবাদ

বিনোদন ডেস্ক : / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তাকে পানি ও কোমল পানীয় ছুড়ে মারা হয়েছে, শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলেও মঙ্গলবার রাতে অভিযোগ করেন তিনি। এমন ঘটনায় বিস্মিত তার সহকর্মীরা। অনেকেই বাঁধনের সঙ্গে হওয়া এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। প্রকাশ করেছেন ক্ষোভ। অভিনেত্রী মৌসুমী হামিদ বলেন, এই দেশে শিল্পী হওয়াটাও পাপের। কোনো শিল্পীর ওপর হামলা কখনোই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ভেনিসে। জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক দল করি নাই কিন্তু দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলে গেছি।

যেসব শিল্পী বাঁধনের ওপর হওয়া হামলাকে সমর্থন করছেন বা তুলনা করছেন- বলছেন, যারা বাঁধনের জন্য কাঁদছে তারা ৩২ নম্বরে হামলার সময় কথা বলে নাই কেন? তাদেরকে বলছি, আপনারা যদি মনে করেন ৩২ নম্বরে একজনের কাপড় টেনে ছেঁড়া হয়েছে দেখে এখন আর একজনের কাপড় টেনে ছেঁড়ার অধিকার আপনারা যে রাজনৈতিক দল সমর্থন করেন তাদের আছে, তাহলে আপনারা কীসের নেতা হবেন- সেটা বোঝা যাচ্ছে। অভিনেত্রী সাফা কবির বলেন, আমি ভীষণভাবে মর্মাহত, ক্ষুব্ধ এবং লজ্জিত আজমেরী হক বাঁধন আপু ও তার পরিবারকে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো শিল্পীরই এমন অভিজ্ঞতার মধ্যদিয়ে যাওয়া উচিত নয়। একজন শিল্পী যখন দেশের বাইরে একটি চলচ্চিত্র উৎসবে নিজের চলচ্চিত্র ও নিজের দেশকে প্রতিনিধিত্ব করতে যান, তখন তার প্রাপ্য হওয়া উচিত সম্মান ও নিরাপত্তা, অপমান, হয়রানি বা আতঙ্ক নয়।

বাঁধন আপুর সঙ্গে যা ঘটেছে, তাতে আমি গভীরভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। আমি চাই, এই ঘটনার সুষ্ঠু বিচার হোক এবং তিনি ন্যায়বিচার পান। নির্মাতা শিহাব শাহিন এক পোস্টে বলেন, একটা মেয়েকে ৩-৪ জন পুরুষ মিলে হেনস্তা করছে, এতে কোনো বাহাদুরী নাই। এটা কি পারপাস সার্ভ করছে সেটাও বুঝে আসে না। কোনো কায়দায়ই এটা জাস্টিফাই করা যাচ্ছে না। মনে হয়, দীর্ঘদিন রাজাকারদের সঙ্গে উঠবস করার কারণে সঙ্গদোষে তাদের মতোই কাজটা করছেন। ভাবমূর্তি আরও খারাপ করলেন। আদৌ কি ডিসেম্বরে আসার কোনো প্ল্যান আছে আপনাদের? বাঁধনের ইস্যু টেনে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, শুধু ভেনিস ইস্যু না, কিচ্ছু ঠিক হচ্ছে না! অনেক কর্মকাণ্ডই ভালো হচ্ছে না! মাদ্রাসায় যৌন হয়রানি, ভিন্ন মত ও ধর্মের মানুষের ওপর নির্যাতন, যেকোনো দলের অন্ধত্ব, খুন, সন্ত্রাস, রাহাজানি, শিশু নিখোঁজ, ধর্ষণ, শিক্ষিত বেকার সমস্যা, সর্বস্তরে নারীর প্রতি অসম্মান, নিজের মতের বাইরে গেলেই ‘খারাপ’, মাজার উচ্ছেদ, মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান, দেশের ঐতিহাসিক এবং ধর্মীয় ম্যুরাল ভেঙে ফেলা, সিনেমা প্রদর্শনী বন্ধের দাবি, নাচ-গান, শিল্প-সাহিত্য-নৌকা বাইচ নিষেধ, প্রেম-ভালোবাসা বন্ধে আইনি নোটিশ, ধর্মের নামে রাজনীতি, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে এনসিপি’র জামায়াতের সঙ্গে যোগদান, ভুতুড়ে বিদ্যুৎ বিল, গ্যাসের অভাবে রান্না বন্ধ, রাস্তায় টেসলার অত্যাচার, অনিরাপদ নাগরিক জীবন…। Social Issues & Advocacy

আরও এমন যত সব অযাচিত ঘটনা; যার কোনোটাই দেশ এবং আমাদের জন্য ভালো হচ্ছে না। আমরা সাধারণ মানুষ প্রতারিত হয়েছি এবং হচ্ছি, আর এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এক পোস্টে লিখেছেন, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপরে হামলার তীব্র নিন্দা জানাই। নির্মাতা আবু সাঈদ লিখেছেন, অভিনেত্রী বাঁধনের সঙ্গে যা হয়েছে তা নিন্দনীয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category