বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, প্রয়াত বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। এতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান।
দোয়া ও মিলাদ মাহফিলে ডেমরা থানা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত বেগম খালেদা জিয়ার গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রামের কথা স্মরণ করেন। তার রাজনৈতিক অবদান ও ত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ, জাতি এবং বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।
উপস্থিত নেতৃবৃন্দ
ডেমরা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ:
মোঃ খোরশেদ আলম, সাবেক যুগ্ম আহ্বায়ক; মোস্তাফিজুর রহমান খোকন, সাবেক যুগ্ম আহ্বায়ক; মোঃ মনির হোসেন খান, সাবেক সদস্য; মোঃ আহাদুল্লাহ, সাবেক সদস্য; ইসমাইল হোসেন, সাংবাদিক ও সাবেক সদস্য; ওমর ফারুক ভূঁইয়া, সাবেক সদস্য; মোঃ সুজন, সাবেক সদস্য এবং মোঃ রফিকুল ইসলাম, সাবেক সদস্য।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ:
রাশেদুল ইসলাম শ্যামল, আহ্বায়ক, ডেমরা থানা কৃষক দল; আলাউদ্দিন প্রদীপ, আহ্বায়ক, ডেমরা থানা ওলামা দল; মোঃ জাহাঙ্গীর হোসেন, সভাপতি, ডেমরা থানা মৎস্যজীবী দল; গোলাম কিবরিয়া, আহ্বায়ক, ডেমরা থানা জিয়া মঞ্চ; মোঃ শাহিন মিয়া, সাবেক সাধারণ সম্পাদক, সারুলিয়া ইউনিয়ন বিএনপি; মোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপি; মোঃ সিরাজ মিয়া, সাংগঠনিক সম্পাদক, ৬৭ নম্বর ওয়ার্ড বিএনপি; মীর দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপি; ইব্রাহিম বাবু, সদস্য সচিব, ৬৭ নম্বর ওয়ার্ড যুবদল এবং গোলাম মোর্তজা বাবু, সদস্য সচিব, ৬৮ নম্বর ওয়ার্ড যুবদল।
এছাড়াও ডেমরা থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।