• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার অঙ্গীকার

অনলাইন ডেস্ক / ১০ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

জনসংখ্যার চাপের মধ্যেও চিকিৎসকরা নিষ্ঠার সঙ্গে কাজ করছেন: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করতে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, জনসংখ্যার ঘনত্বের কারণে বাংলাদেশ কুষ্ঠের মতো সংক্রামক রোগের ঝুঁকিতে থাকলেও দেশের বৃহৎ জনসংখ্যাই আমাদের শক্তি। নানা সীমাবদ্ধতা ও জনসংখ্যার চাপের মধ্যেও চিকিৎসকরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। কুষ্ঠ নির্মূলে চিকিৎসকদের অবদানের প্রশংসা করেন তিনি।

আজ রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘এ লেপ্রসি-ফ্রি বাংলাদেশ: এভিডেন্স, চ্যালেঞ্জেস অ্যান্ড ব্লুপ্রিন্ট টু সাকসেস—জয়েন্ট মনিটরিং মিশন অন লেপ্রসি ইন বাংলাদেশ কিক-অফ মিটিং’-এ প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, কুষ্ঠ নির্মূলে সাসাকাওয়া হেলথ ফাউন্ডেশন যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। কুষ্ঠ নির্মূলে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর অংশীদারত্বও গুরুত্বপূর্ণ। তাদের কার্যক্রমের প্রশংসা করে ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে কুষ্ঠমুক্ত করার লক্ষ্যে সরকার প্রয়োজনীয় সব উদ্যোগ অব্যাহত রাখবে।

অনুষ্ঠানে ডা. শাহ আলী আকবর আশরাফী, ডা. রাজেশ নারওয়াল, অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম, অধ্যাপক ডা. তাকাহিরো নানরী, শেখ মোমেনা মনি, ডা. আহমেদ জামশেদ মোহাম্মদ, ডা. মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ এবং ডা. মাহবুব আরেফিন রেজানুর উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আফসানা আলমগীর খান, ডা. আয়া ইয়াজিমা ও ডা. ভিভেক লাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category