• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

চট্টগ্রামে চাঁদাবাজদের দখলে পতেঙ্গা সমুদ্র সৈকত রাজস্ব আদায় থেকে বঞ্চিত সরকার

মোঃ রিয়াজ উদ্দিন চট্টগ্রাম / ৫৬ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

পর্যাপ্ত সম্ভাবনা থাকা সত্ত্বেও নানা অবকাঠামোগত সমস্যা, অপরিকল্পিত দোকানপাট ও রক্ষণাবেক্ষণের অভাবে পতেঙ্গা সমুদ্র সৈকতে কাঙ্ক্ষিত পর্যটন শিল্পের বিকাশ ঘটেনি।

পতেঙ্গা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্র গড়ে তোলার বিশাল সুযোগ থাকলেও বিভিন্ন অব্যবস্থাপনার কারণে এই সম্ভাবনা হাতছাড়া হচ্ছে। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত ভৌগোলিক অবস্থান এবং যোগাযোগের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি বিশ্বমানের আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার মুখোমুখি। বিচ ম্যানেজমেন্ট কমিটির সঠিক পরিকল্পনা আর সমন্বয়হীনতায় দীর্ঘদিনের অব্যবস্থাপনা, অপর্যাপ্ত পর্যটন সুবিধা, বর্জ্য ব্যবস্থাপনা ও পরিকল্পনার ঘাটতির কারণে সেই সম্ভাবনার বড় অংশ এখনও কাজে লাগানো যাচ্ছে না। যার ফলে বছরে কয়েক কোটি টাকার রাজস্ব হারাতে হচ্ছে সরকারকে। একদিকে নিরাপত্তাহীনতা, অবৈধ দোকানপাটের দখল বাণিজ্য, চাঁদাবাজি, অসামাজিক কর্মকান্ড, সৈকতের পরিবেশ নষ্ট করায় সৌন্দর্য হারাচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তরতম সমুদ্র সৈকত।

সরেজমিন দেখা গেছে, সৈকতে মূল সড়কে দাঁড়িয়ে সাগর পানে তাকালে দেখা যায় সারি সারি দোকান, ত্রিপল, বাঁশ এবং টিন দিয়ে তৈরি করা ঘনবসতি বসতির আর ঝুপটির মত হাজারেও বেশি অবৈধভাবে দোকানপাট, সৌন্দর্য বদ্ধনের জায়গা দখলসহ চার থেকে পাঁচ স্তরের সাজানো হয়েছে এসব দোকানপাট। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মিত রেলিংয়ের পাশে বসানো হয়েছে ছাতা। এসব চেয়ার, টেবিল ও বড় ছাতার কারণে একসময় দুর থেকে বিশাল সমুদ্র চোখে পড়লেও এখন সৌন্দর্য হারিয়েছে সমুদ্র সৈকত। মূল সড়ক থেকে সমুদ্রের পাড়ে নামতে হয় এসব দোকানের পাশের সরু পথ ধরে। সেখানে গিয়েও দাঁড়ানোর জো নেই। সব দোকান দখল করে নিয়েছে হাঁটার পথ,বসার স্থান, এমনকি সিডিএ’র লাগানো গাছপালার জায়গাও। দোকানগুলোর ফলে সংকীর্ণ হয়ে গেছে দর্শনার্থীদের হাঁটা চলার পথ,প্রতিনিয়ত বিকট শব্দে ওয়ার্কওয়ে চলেমটর সাইকেল রেস। তাঁর সঙ্গে যোগ হয় অস্বাস্থ্যকর খাবার ও পর্যটক হয়রানি। সৈকতে প্রবেশ পথের পাশেই নাগরদোলা, চরকাসহ বিভিন্ন রাইড। ভাটার সময় সৈকতের বালুচরেই বসছে দোকান। বিভিন্ন দোকানি, ফটোগ্রাফার, বিচ বাইক, স্প্রীট বোড, নাগরদোলা অতিরিক্ত অর্থ দাবি ও হয়রানির মুখে বিরক্ত হচ্ছে পর্যটকরা। পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে শুরু করে প্রায় ৫ কিলোমিটার পথ জুড়ে নিরবিছিন্ন বিদ্যুতের কোনো ব্যবস্থা নেই। সিডিএর রেলিং এর ওপর সারিবদ্ধ বিদ্যুতের খুটি থাকলেও বাতি নেই। সমুদ্র সৈকতের সব কয়টি সিসি টিভি অকেজো পরে আছে। প্রতিনিয়ত অবৈধ গাড়ী পাকিং এর জন্য সৃষ্টি হচ্ছে বিশৃংখলা। পতেঙ্গা সমুদ্র সৈকতের অবস্থা এখন এমন। সমুদ্র-দর্শনে গিয়ে এমন তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরছেন দর্শনার্থীরা। প্রতি সপ্তাহে কয়েকটি করে বাড়ছে দোকানের সংখ্যা। দোকানিদের বেচাকেনা করতে দৈনিক ভিত্তিতে চাঁদা দিতে হয় কয়েকটি চক্রকে। তবে যে সরকার ক্ষমতায় থাকুক না কেন চাঁদা আদায়কারীর সঙ্গে জড়িত সরকারি দলের রাজনীতির নেতাকর্মীরা।

পর্যটকদের অভিযোগ
পতেঙ্গা এলাকার স্থানীয় বাসিন্দা মাজহারুল ইসলাম সাগর অক্ষেপ করে বলেন,পতেঙ্গা সমুদ্র সৈকতে পর্যটকবান্ধব পরিবেশ নিশ্চিত করা খুবই জরুরি।কিছুদিন আগে পরিবার নিয়ে বেড়াতে এসে দোকানিদের কাছে হয়রানির শিকার হতে হয়েছে। এখানে নিরাপদ পরিবেশ নেই। খাবারের দোকানগুলোতে নেই মূল্যতালিকা, মানহীন খাবারের বিরুদ্ধে নেই নজরদারি,অবৈধ দোকানিদের কারণে সৈকতের জায়গা এখন সংকুচিত,ময়লা- আবর্জনার দুর্গন্ধ, সন্ধ্যার পর অন্ধকার,সবকিছু মিলে পরিবার নিয়ে সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করার পরিবেশ আর নেই।
নাটোর সিংড়া থেকে ৪০ জন বহর নিয়ে কক্সবাজার, বান্দরবন শেষে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়াতে এসে তিক্ত অভিজ্ঞার কথা জানান শরিফুল ইসলাম নামের একজন পর্যটক। তিনি বলেন,পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের মধ্যে উল্লেখযোগ্য আকর্ষনীয় জায়গা কিন্তু এখানে ভোগান্তির বিষয় হচ্ছে ভালো মানের খাবারের হোটেল নেই,পাবলিক টয়লেট,মোটর সাইকেল রাইট, ছবি এগুলো নিয়ে ভোগান্তি বেশি। ডিসি মহোদয় নজর দিলে সাধারণ টুরিস্ট উপকৃত হবে।

পতেঙ্গা নাগরিক অধিকার ফোরমের সভাপতি হাজী মুজিবুল হক বলেন, সুন্দর একটা পরিবেশ থাকার শর্তেও আমরা এ এলাকাটাকে উদ্যোগের অভাবে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারিনি। জেলা প্রসাশক,সিটি কপোরেশন,সিডিএ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা ইচ্ছে করলে এ এলাকাটাকে পর্যটন কেন্দ্র যায়। পর্যটন নগরী যদি হয় এই এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পাশাপাশি এখন থেকে কোটি কোটি রাজস্ব পাবে সরকারের। পৃথিবীর বিভিন্ন দেশ যারা শুধুমাত্র পর্যটনের ওপর নির্ভর করে তাদের অর্থনীতি পরিচালিত হয়। আমরা সয়ংসম্পুন্ন দেশ এখানে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হলে দেশি বিদেশি বিনিযোগ এমনিতেই আসবে।

দখল বাণিজ্য ও চাদাবাজির অভিযোগ সরকার দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে: পতেঙ্গা সমুদ্র সৈকতে মাদক ও চোরাকারবার, অবৈধ দখল বাণিজ্য, চাদাঁবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে ৪১ নম্বর ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সেক্রেটারি মো ইসমাইল,কৃষকদল-চট্টগ্রাম মহানগর শাখার বিলুপ্ত কমিটির পতেঙ্গা থানার সভাপতি নাছির, সদস্য সচিব সাইফুল,শাহাবুদ্দিন। অভিযোগ রয়েছে ফটোগ্রাফি, চার চাকার মোটর বাইক,আইসক্রিমের দোকান থেকে চাদা আদায় করছে ইকবাল । তবে চট্টগ্রাম প্রতিদিনকে অভিযোগের বিষয়ে ইসমাইল বলেন, দোকান বাণিজ্য,চাদাবাজির সাথে আমি জড়িত না খোজ খবর নিয়ে আপনার সঠিক নিউজ করবেন। তবে এখানে পাকিং নিয়ে চাদাবাজি হচ্ছে। পাকিং জোনের মুল সড়কের পাশে মোটা অংকের টাকা নিয়ে নতুন করে দোকান বসিয়ে চাদাবাজি হচ্ছে। দোকান বাণিজ্যর বিষয়ে জানতে সাইফুলকে ফোন করা হলে অভিযোগের বিষয়ে শুনামাত্র সংযোগ বিছিন্ন করে দেন। জানতে চাইলে, অভিযোগের বিষয়ে নাসির বলেন বন্দরটিলায় আমার আইসক্রিমের ব্যবসা আছে, আমি অধিকাংশ সময় ওখানে সময় দিই । দখল ও চাঁদা বাণিজ্যে নিয়ে আমি কিছু জানি না।

অনুসন্ধান বলছে:
চট্টগ্রাম জেলা প্রসাশকের ৫১ টি দোকান,ডিসি বন্দর জোনের একটি দোকান ও টুরিস্ট পুলিশের একটি দোকান রয়েছে পতেঙ্গা সৈকতে। যেখানে খোদ আইন প্রয়োগকারী সংস্থা নিজেরাই দোকান বসিয়ে সৈকতের সৌন্দর্য নষ্ট করছে সেখানে অবৈধ দখলদারেরা আরও সুযোগ পাচ্ছে।
বিচ ম্যানেজমেন্ট কমিটির সঠিক পরিকল্পনা আর সমন্বয়হীনতার সুযোগকে কাজে লাগিয়ে সরকার দলীয় নেতাকর্মীদের অবৈধ দখলবাজি আর চাদাঁবাজির,মাদক ও চোরাকারবারির কারণে বিপুল অংকের টাকা সরকারি কোষাগারে জমা না হয়ে নেতাকর্মীদের পকেটে ঢুকছে।
সন্ধ্যা নামার পর পরই বিদ্যুৎ বিহীন অন্ধকার আউটার রিং রোড ভয়ংকর রুপ ধারণ করে। বিশেষ করে চরপাড়া ঘাট,মুসলিমাবাদ গঙ্গা ঘাট,আকমল আলী রোড,হালিশহর আনন্দবাজার ঘাটসহ আশ পাশের এলাকায় ঝোপঝাড়ে ভাসমান যৌনকর্মী উৎপাত, চুরি, চিন্তাই,ইভটিজিং, মাদক,জুয়াসহ চলে নানা অপকর্ম। শুধু তাই নয় এসব ঘাটগুলো মাদককারবারি ও চোরাকারবারিদের বড় বড় চালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে।
ইপিজেড থেকে শুরু করে পতেঙ্গার সী-বিচের আশেপাশে ব্যাঙের ছাতার মত গড়ে উঠেছে আবাসিক হোটেল। এসব হোটেলে বিদেশি পর্যটকদের সমাগম না থাকলেও প্রতিনিয়ত দেখা যায় গার্মেন্টস শ্রমিক,স্কুল, কলেজের শিক্ষার্থীদের আনাগোনা। আবাসিক হোটেলের আড়ালে চলছে রমরমা যৌনকর্ম ও মদ, জুয়ার আসরসহ অসামাজিক কর্মকাণ্ড। যার ফলে উঠতি বয়সী ছেলেমেয়েরা জড়িয়ে পড়ছে অপরাধ জগতে।

পতেঙ্গা সমুদ্র সৈকতে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা না থাকায় সন্ধ্যা নামলে পুরো এলাকায় ভুতুড়ে পরিবেশ ও নিরাপত্তা সংকট তৈরি হয়। নিরাপত্তার কারণে এখন রাতের বেলায় যেতে চাই না পর্যটকেরা। বিদ্যুবিহীন অন্ধকারে শেষ করে নারী-শিশু নিয়ে বেড়াতে আসা লোকজন বিপাকে পড়ছে। তবে পর্যটকটদের জন্য বিদ্যুতের ব্যবস্থা না থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যু পাচ্ছে সৈকতের দোকানিরা। বিদ্যুৎ বিভিাগের (পিডিবি)’র অসাধু কর্মকর্তাদের যোগসাজসে পতেঙ্গা সমুদ্র সৈকতে কমপক্ষে এক হাজার দোকানিরা ৫ হাজার লাইট ব্যবহার করছে। ছোট লাইট ৬০ টাকা এবং বড় লাইট ১২০ টাকা। ঐ হিসাবে মাসে মোটা অংকের অবৈধ লেনদেন হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

যেসব কারণে মুখ থুবরে আছে পতেঙ্গা সৈকত:
দখলদারি ও অবৈধ চাঁদাবাজি,নেই শিশু-বান্ধব নিরাপদ পরিবেশ,পরিকল্পিত পর্যটন স্পটের অভাব,নিরাপত্তা ও তদারকির অভাব,পরিকল্পিত গ্রিন জোনের অভাব,রক্ষণা বেক্ষণের ঘাটতিতে সৌন্দর্য ক্ষুণ্ন,রাজস্ব ও স্থানীয় আয় হাতছাড়া,আধুনিক ওয়াটার স্পোর্টস ও প্রমোদ সুবিধা
বিভিন্ন অরাজনৈতিক সংগঠন ও সামাজিক সংগঠন,সুশীল সমাজের দাবি,পর্যটক আছে, সম্ভাবনাও আছে—কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণে পিছিয়ে আছে সম্ভাবনাময় পতেঙ্গা সৈকত। যার ফলে প্রতিবছর বিলুল অংকের রাজস্ব হারাচ্ছে সরকার। দেশের স্বার্থ রক্ষা করে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের দায়িত্ব দিলে পাল্টে যেত অবহেলিত পতেঙ্গার চিত্র। তাদের দাবি বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যেতে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে চীন যেভাবে বিনিয়োগ করে আসছে তার ধারাবাহিতা বজায় থাকলে চীনা বিনিয়োগের মাধ্যমে পতেঙ্গা সমুদ্র সৈকতকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারলে,চীন–বাংলাদেশ অর্থনৈতিক, বাণিজ্যিক ও প্রযুক্তিগত চুক্তির কারণে বাংলাদেশ স্বাস্থ্য ও শিক্ষাখাতের পাশাপাশি সংস্কৃতি, বিনোদন, ক্রীড়া, পর্যটন ও জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে এবং কূটনীতি ও অর্থনীতি ভাবে দেশকেও এগিয়ে নিয়ে যাবে।

কি বলছে পুলিশ প্রসাশন:
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী বলেন,পতেঙ্গা বিচ বাংলাদেশ দ্বীতিয় বৃহত্তম বীচ। এখানে টুরিস্ট পুলিশের পাশাপাশি বিচ ম্যানেজম্যান্ট জন্য জেলা পুলিশের টিম হিসেবে পতেঙ্গা থানা পুলিশ অবিরাম কাজ করে যাচ্ছি। বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ স্থাপনার (কেপিআই) জোন খুবই স্পর্শ কাতর সেখানে আমাদের আলাদা নজর আছে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের টহলটীম কাজ করে যাচ্ছে।

ট্যুরিস্ট পুলিশের পতেঙ্গা জোনের (ওসি) হাসান ইমাম চট্টগ্রাম প্রতিদিনকে বলেন,পতেঙ্গা সমুদ্র সৈকতে দেশি-বিদেশি পর্যটকদের নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। সৈকতে আইনশৃঙ্খলা রক্ষা, পর্যটকদের তথ্যসেবা, জরুরি সহায়তা, সৈকতে প্রতিনিয়ত হারিয়ে যাওয়া শিশুদের খুঁজে স্বজনদের কাছে ফিরিয়ে দিই, জোয়ারের সময় পর্যটকদের সাগরে না নামতে সতর্ক করা হয়। পর্যটকরা প্রতারণা বা হয়রানির শিকার হলে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন,তিনি আরও বলেন,নিরবিচ্ছন্ন বিদ্যুৎতের ব্যবস্থা নেই সৈকতে ,২০২৪ সালের ৫ আগস্টের পর এখানকার সবগুলো সিসিটিভি অকেজো হয়ে গেছে। সরকার নির্ধারিত স্থানের বাহিরে পাকিং জোনে বিশৃঙ্খলা দেখা দিলে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়গুলো অবগত করে থাকি।

ট্রাফিক পুলিশ: পতেঙ্গা সমুদ্র সৈকত ও এর আশে পাশে মহাসড়কে টমটম (ব্যাটারিচালিত অটোরিকশা),মিশুক, মাহিন্দ্রা ও রেগুলা (রেগুলার থ্রি-হুইলার বা ইজিবাইক),রিকসা চলাচলের বিষয়ে খুব শিঘ্রয় এসব যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ট্রাফিক বিভাগ। পতেঙ্গার সমুদ্র সৈকত এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক বিভাগের কর্মকর্তাদের জন্য নেই কোনো শৌচাগার। পর্যাপ্ত ট্রাফিক বক্স না থাকায় দায়িত্ব পালনকালে বেগ পেতে হচ্ছে ট্রাফিক কর্মকর্তাদের।

চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান বেলায়েত হোসেন বলেন, কর্ণফুলির তীরকে নান্দনিক করে যাতে চট্টগ্রামবাসী উপভোগ করতে পারে, আমরা পরিকল্পনা করেছিলাম। প্রথমে সিটি কর্পোরেশন পরে জেলা প্রশাসন সেটাকে অবকাটামো করে। সেখারে হকার এবং দোকানগুলো একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বিদেশের মতো যাতে উপভোগ করা যায় মতো পুনরায় নিয়ন্ত্রণে নেব। তিনি আরও বলেন,আমরা এখনও পর্যন্ত পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে কোনো রাজস্ব আদায় করতে পারিনি। দেশের স্বার্থ রক্ষা করে প্রকৃত বিনিয়োগকারী যদি পাওয়া যায়, তাহলে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।

সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, এটি বাংলাদেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। এটা আমাদের আওতায় না। চট্টগ্রাম জেলা প্রশাসক এবং চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ এটা পরিচালনা করে। এখন যে পার্কিং এবং দোকান রয়েছে সেগুলো জেলা প্রশাসনের আওতায় দেওয়া হয়েছে। পতেঙ্গা এলাকার ঘাটগুলোতে রাজস্য আদায়ের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কিছু ঘাট টেন্ডার প্রকৃয়ার মাধ্যমে ইজারা দেওয়া হয়। আর কিছু ঘাট কথাবার্তার মাধ্যমে খাস কালেকশনের দিতে হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শরীফ উদ্দিন বলেন, খুব শীগ্রই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ সহ বেশ কিছু সেবা সংস্থার সাথে বৈঠক হবে। এই সমুদ্র সৈকত রক্ষণাবেক্ষণে সকলের সহযোগীতায় কাজ করা হবে। এর পাশাপাশি সৈকতের অবকাটামো উন্নয়নে জরুরী পদক্ষেপ নেওয়া হবে। এখানে বেশ কিছু দোকান নিয়ে অভিযোগও রয়েছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category