• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
Headline
কালীগঞ্জে নতুন ঘর হস্তান্তর, কর্মসংস্থানে ছাগল উপহার সিরাজগঞ্জে কামারখন্দে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের খাবারের মান ও ওজন যাচাইয়ে ইউএনওদের তদারকির দাবি বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা নয়, শান্তি : স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রী এতিম ৫ কন্যার পাশে দাঁড়ালেন সুস্থ ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: চিফ হুইপ নুরুল ইসলাম  জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার মধ্যপ্রাচ্য সংঘাত : হামলা হলে বড় পরিসরে জবাব দিতে প্রস্তুত ইরান মস্কোর জব্দ করা পশ্চিমা কোম্পানির সম্পদ ফেরত দেওয়া হতে পারে: পুতিন রোনালদো ইস্যুতে পর্তুগাল কোচ : নিয়ম সবার জন্য সমান

আবেদন শুরু হচ্ছে : নতুন কুঁড়ির 

বিনোদন ডেস্ক : / ২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবার শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতার নতুন আসরে অংশগ্রহণের জন্য আজ থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করা যাবে ৩১ অক্টোবর পর্যন্ত। বিটিভির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান শিশু-কিশোরদের খুঁজে বের করে তাদের সাংস্কৃতিকচর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আয়োজক সূত্রে জানা গেছে, ‘নতুন কুঁড়ি-২০২৬’ প্রতিযোগিতার জন্য পুরো দেশকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করা হবে। এসব অঞ্চলে প্রাথমিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। সেখান থেকে নির্বাচিত প্রতিযোগীরা অংশ নেবে বিভাগীয় বাছাইপর্বে। এরপর চূড়ান্ত বাছাই ও ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ঢাকায়। এবারের আয়োজনে প্রতিযোগিতা হবে- অভিনয়, আবৃত্তি, গল্প বলা/কৌতুক, সাধারণ নৃত্য/উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান/আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত, হামদ-নাত ইত্যাদির মধ্যে। প্রতিযোগীদের বয়স অনুযায়ী দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় ৬ বছর থেকে ১১ বছরের নিচের ছেলে-মেয়েরা অংশ নিতে পারবে। আর ‘খ’ শাখায় প্রতিযোগীদের বয়স হতে হবে ১১ থেকে ১৫ বছর।

১৯৭৬ সালে বিটিভিতে শুরু হওয়া এই আয়োজনের মাধ্যমে দেশের সাংস্কৃতিক অঙ্গনে প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক শিল্পীর পথচলা শুরু হয়েছিল শিশু-কিশোরদের এই প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতার মঞ্চ থেকে। দীর্ঘ সময় ধরে শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশে ভূমিকা রাখা ‘নতুন কুঁড়ি’ সর্বশেষ আয়োজিত হয়েছিল ২০০৫ সালে। এরপর দীর্ঘ বিরতির পর আবারও আয়োজনটি ফিরে আসে। নতুন করে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের নতুন প্রতিভাবান শিশু-কিশোরদের সামনে আসার সুযোগ তৈরি হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category