• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
Headline
এনসিপির পাঁচ নেতাকে উপদেষ্টা করে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের কেন্দ্রীয় কমিটি ঘোষণা বিমানবন্দরের নিরাপত্তায় গাফিলতি হলে কঠোর শাস্তি আজ বিশ্ব শিক্ষক দিবস ১০০ গুণী শিক্ষককে জাতীয় সম্মাননা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও সালাহউদ্দিন আহমেদের আশু আরোগ্য কামনায় ডেমরা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী বিশ্ব বসতি দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ৩ কোটি ৬৬ লাখ মানুষ, ২০৫০ সালে বিশ্বের শীর্ষ জনবহুল নগরীর শঙ্কা ৪ হাজার ৫৮৬ ইউনিয়নে নতুন উপকারভোগী বাছাই ডিসেম্বরে দেশজুড়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের প্রাথমিক কার্যক্রম তারেক রহমানের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সৌজন্য সাক্ষাৎ

বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও সালাহউদ্দিন আহমেদের আশু আরোগ্য কামনায় ডেমরা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৮ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং অবিভক্ত ঢাকা-৪ ও ৫ আসনের তিনবারের সাবেক সফল সংসদ সদস্য ও দলের কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ডেমরা থানা বিএনপির উদ্যোগে এক বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ অক্টোবর ২০২৬ (রবিবার) বাদ মাগরিব ডেমরা থানা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই আয়োজন করা হয়।
ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম-এর সভাপতিত্বে এবং সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং নেতৃবৃন্দের সুস্থতা ও মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
উক্ত মাহফিলে ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। থানা বিএনপির সাবেক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, মোস্তাফিজুর রহমান খোকন ও মোঃ অহিদুল ইসলাম (অহিদ); সাবেক সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মোঃ মনির হোসেন খান, সাবেক সদস্য মোঃ ইসমাইল হোসেন (সাংবাদিক), মোঃ আহাদুল্লাহ, এবি পারভেজ, ওমর ফারুক ভুঁইয়া, রফিকুল ইসলাম ও মোঃ সুজন।
এছাড়াও উপস্থিত ছিলেন সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া; ডেমরা থানা কৃষক দলের আহ্বায়ক রাশেদুল ইসলাম শ্যামল, ওলামা দলের আহ্বায়ক মোঃ আলাউদ্দিন প্রদীপ, মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম, জিয়া মঞ্চের আহ্বায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব মোঃ শাহজাহান, এবং ডেমরা থানা যুবদল নেতা মোঃ আহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় অন্যান্যের মধ্যে আরও অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সদস্য মোঃ জাকির হোসেন খান; ডেমরা থানা বিএনপি নেতা মোঃ সাইদুল ইসলাম, প্রফেসর শামীম গাজী ও আবদুল কাদীর।
ওয়ার্ড ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ৬৮ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সহ-সভাপতি মোঃ আলমগীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মীর দেলোয়ার হোসেন; ৬৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি হাফেজ মাহবুব ও সাংগঠনিক সম্পাদক মোঃ সিরাজ মিয়া; ৬৮ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব গোলাম মোর্তজা বাবু; যুগ্ন আহবায়ক মোঃ জাকির হোসেন ৬৮ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মোঃ বিল্লাল হোসেন; ৬৭ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব ইব্রাহিম বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মহাসিন খানসহ ডেমরা থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকবৃন্দ।
মিলাদ মাহফিল শেষে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফিরাত, জননেতা আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত শারীরিক আরোগ্য এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category