সাংবাদিকদের প্রিয় সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর দ্বিবার্ষিক নির্বাচনে প্রচার কার্যনির্বাহী সদস্যের দায়িত্ব পেয়েছি।
এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংগঠনের সম্মানিত সকল সদস্যের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে সংগঠনের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করছি। সিআরএ-কে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কাজ করতে চাই।
সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।








