• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
Headline
ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক ওসমান ফারুকের পর আরও নেতার পদত্যাগের গুঞ্জন: গুজবে কান না দেওয়ার আহ্বান বিএনপির রাজধানীতে পৃথক ককটেল বিস্ফোরণ ও ট্রাকে আগুন: নারীসহ আহত ৪, গ্রেপ্তার ৩ উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা: নিহত ২ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: রিজভী

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী স্বপ্না খালাস

একুশে সংবাদ ডেস্ক / ৫৭ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
সংগৃহীত ছবি

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার দায়ে আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে একই মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড প্রাপ্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনকে খালাস দেওয়া হয়েছে।

বহুল আলোচিত এই মামলায় ডেথ রেফারেন্স ও আপিল শুনানি শেষে আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী ও সৈয়দ ইজাজ কবির। অন্যদিকে আসামি পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হিসেবে শুনানি পরিচালনা করেন হাফিজুর রহমান খান।

মামলার প্রেক্ষাপট ও বিচারিক আদালতের রায়

এর আগে গত ৭ জুন রাজধানীর পল্লবীর শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। রায়ে সোহেলকে ৫ লাখ টাকা এবং স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানাও করা হয়েছিল।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ফ্ল্যাট থেকে শিশু রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। পুলিশ আসার আগেই ফ্ল্যাটের বাসিন্দা সোহেল শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকেই সোহেলের স্ত্রী স্বপ্না খাতুনকে আটক করা হয়। এরপর ওইদিনই সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে প্রধান অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পরদিন ২১ মে শিশু রামিসার পল্লবীর বাসায় গিয়ে শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে গভীর সমবেদনা প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category