• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
Headline
আঞ্চলিক আধিপত্যবাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘পোশাকশিল্পে সাময়িক অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না’: সিলেটে বাণিজ্যমন্ত্রী রাজধানীতে এক রাতেই জোড়া বাসে আগুন: মিরপুরে বিহঙ্গ ও মহাখালীতে সোহাগ পরিবহনে অগ্নিসংযোগ ২১ বছর পর রাজপথের শোভাযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান: নয়াপল্টন থেকে মানিক মিয়া এভিনিউ লাখো নেতাকর্মীর ঢল ফ্রাঙ্কফুর্টে ইরানের ক্ষমতাচ্যুত শাহপুত্রের ‘স্বাধীনতা পুরস্কার’ গ্রহণ নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা ‘জিয়াউর রহমান দায়িত্ব না নিলে স্বাধীনতা অন্যের হাতে চলে যাওয়ার আশঙ্কা ছিল’: বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী ঐতিহাসিক ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন: রুহুল কবির রিজভী ‘কোনো ডিসেম্বরেই দেশে আসার সুযোগ নেই, এলেও ফাঁসির মঞ্চ প্রস্তুত’: নোবিপ্রবিতে নাহিদ ইসলাম নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন জিয়ার ছবি ছাড়া ব্যানার, পরে ‘বঙ্গবন্ধু’ সম্বোধন: জয়পুরহাটে তুলকালাম

সভার লক্ষ্য যানজট নিরসন, সেই সভাতেই যান চলাচলে বাধা-?সেনবাগে ভোগান্তিতে নগরবাসী!

মোঃ সামছু উদ্দিন লিটন, / ১৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ পৌর শহরকে যানজটমুক্ত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখার লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক সভাই শেষ পর্যন্ত সৃষ্টি করেছে যান চলাচলে প্রতিবন্ধকতা ও জনদুর্ভোগ।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে সেনবাগ থানার মোড়ে প্রধান সড়কে গাড়ি চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে এ সভা অনুষ্ঠিত হওয়ায় ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, পথচারী ও বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতারা।

স্থানীয়দের প্রশ্ন, যে সভার মূল উদ্দেশ্য ছিল পৌর শহরের যানজট নিরসন ও ফুটপাত অবমুক্ত রাখা, সেই সভা আয়োজন করতে গিয়ে কেন ব্যস্ততম প্রধান সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হলো?

জানা যায়, সেনবাগ পৌরসভার আয়োজনে পৌর শহরের সৌন্দর্যবর্ধন, বাজারের যানজট নিরসন এবং ফুটপাত অবমুক্ত রাখার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বাজারের প্রতিটি দোকানের সামনে রাখার জন্য দোকানদারদের মাঝে সৌন্দর্যবর্ধনকারী ফুলের টবসহ বিভিন্ন বৃক্ষ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা এরফানুল হক চৌধুরী।

তবে কর্মসূচির স্থান নির্বাচন নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। সেনবাগ পৌর শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ অংশ এবং থানার মোড় এলাকায় সভার আয়োজন করায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। বিশেষ করে শুক্রবার বিকেলে বাজারে কেনাকাটার জন্য আসা ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
সেনবাগ পৌর শহরের একমাত্র প্রধান বাজার হওয়ায় প্রতিদিনই এখানে বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। বিশেষ করে ছুটির দিনে বাজার এলাকায় যানবাহন ও মানুষের চাপ বেড়ে যায়। এমন পরিস্থিতিতে প্রধান সড়কে সভা আয়োজন করায় জনভোগান্তি আরও বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

নগর ব্যবস্থাপনা সংশ্লিষ্টদের মতে, শহরের সৌন্দর্যবর্ধন, যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত রাখার উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক। দোকানের সামনে ফুলের টব ও গাছ রাখার মাধ্যমে পরিবেশ সুন্দর করার উদ্যোগও প্রশংসনীয়। তবে এসব কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে জনসাধারণের চলাচল, যানবাহনের স্বাভাবিক গতি এবং ব্যবসায়িক কার্যক্রমের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

এদিকে সচেতন মহলের প্রশ্ন, যানজট নিরসনের বার্তা দিতে গিয়ে যদি ব্যস্ততম সড়কেই যান চলাচল বন্ধ বা বাধাগ্রস্ত হয়, তাহলে সাধারণ মানুষের কাছে কী বার্তা পৌঁছাবে? ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি পৌরসভার কোনো উন্মুক্ত মাঠ, বাজারের বাইরে সুবিধাজনক স্থান কিংবা যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হবে না-এমন স্থানে আয়োজনের দাবি জানিয়েছেন তারা।

শহরকে যানজটমুক্ত ও দৃষ্টিনন্দন করতে শুধু ফুলের টব বিতরণ কিংবা সভা করলেই হবে না; প্রয়োজন পরিকল্পিত বাজার ব্যবস্থাপনা, ফুটপাত দখলমুক্ত রাখা, অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি। একই সঙ্গে জনস্বার্থে আয়োজিত প্রতিটি কর্মসূচিতে জনদুর্ভোগ এড়ানোর বিষয়টিও নিশ্চিত করা জরুরি।

সেনবাগবাসীর প্রত্যাশা, পৌর কর্তৃপক্ষের এমন উদ্যোগ যেন বাস্তব অর্থেই জনবান্ধব হয় এবং যানজট নিরসনের কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে নতুন করে যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি না হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category