• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
Headline
এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক আওয়ামী সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: নাহিদ ইসলাম আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অকার্যকর বললেন জামায়াত আমির ঠিকাদারের উপহার ঘুষ নয়, মন্তব্য স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবর, আজ মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার জামিন পেলেও আমিরাত ছাড়তে পারবেন না বেনজীর আহমেদ গাজীপুর মহানগর জাতীয়তাবাদী মোটর চালক দলের ৩১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন ভালুকায় বেকারির মালিক কে লক্ষ টাকা জরিমানা অর্থনীতির চ্যালেঞ্জ সম্ভাবনা ও করণীয়– লায়ন মোঃ গনি মিয়া বাবুল প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবর, আজ মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার

একুশে সংবাদ ডেস্ক / ২৪ Time View
Update : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
এমপি লুৎফুজ্জামান।

দীর্ঘ কারাভোগের পর নানা শারীরিক জটিলতা, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

মেরুদণ্ডের জটিল সমস্যায় উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। সেখানে বুধবার (১১ নভেম্বর) তার মেরুদণ্ডে একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে বিষয়টি নিশ্চিত করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থতার জন্য নিজ নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাভোগের সময় নানা প্রতিকূলতার কারণে লুৎফুজ্জামান বাবর মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনির সমস্যা ও শ্বাসকষ্টসহ একাধিক শারীরিক জটিলতায় আক্রান্ত হন। কারামুক্তির পর দেশে চিকিৎসা গ্রহণ করলেও চিকিৎসকদের পরামর্শে উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে দেওয়া বার্তায় লুৎফুজ্জামান বাবর বলেন, অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে যেন আবারও পূর্ণ উদ্যমে দেশ ও জনগণের সেবায় ফিরে আসতে পারেন, সে জন্য সবাই দোয়া করবেন।

এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর ভাই মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে নিয়মিত চিকিৎসার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তার মেরুদণ্ডে অস্ত্রোপচার হবে।

তিনি আরও বলেন, তাদের প্রিয় সংসদ সদস্য যেন দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সে জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হচ্ছে। একই সঙ্গে দেশবাসীর কাছেও তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category