• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
নারী নির্যাতন প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণের আহ্বান জামায়াতের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী নভেম্বরে সারাদেশে ২১৩টি নাশকতার ঘটনা, শেখ হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা নেই: তথ্য উপদেষ্টা ইউপি নির্বাচন: ২৯ নভেম্বর থেকে তিন দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে ইসি জয়পুরহাটে এক রাতেই শেষ ১২ কৃষকের স্বপ্ন, ১০ বিঘা জমির শিমগাছ কেটে দিল দুর্বৃত্তরা সহিংসতা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপির বৈঠক ‘সুইডেন আসলাম’ পাঁচ দিনের রিমান্ডে: বিদেশ থেকে রাজধানীর অপরাধজগৎ নিয়ন্ত্রণের অভিযোগ নেত্রকোনায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফ্যামিলি কার্ড বাস্তবায়ন ও সমন্বয় কমিটির সভা ফরিদপুরে নদী রক্ষাসহ ১৭ দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে ফরিদপুর জেলা প্রশাসক ( ডিসি ) র মাধ্যমে স্মারকলিপি প্রদান। কালাইয়ে বিস্ফোরক ও নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ

একুশে সংবাদ ডেস্ক / ৩২ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
ছবি সংগৃহীত

আসামি ছিনিয়ে নিতে থানা ঘেরাও, পুলিশের সঙ্গে সংঘর্ষ; পুড়েছে পুলিশের একাধিক গাড়ি

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসামি গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রের দাবি, নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা থানায় হামলা চালিয়ে পুলিশের একাধিক গাড়িতে আগুন দিয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ ও ১৫ নভেম্বর আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করে টুঙ্গিপাড়া থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে সন্ধ্যায় থানাটি ঘেরাও করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বলে অভিযোগ উঠেছে।

এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। একপর্যায়ে হামলাকারীদের ধাওয়ায় পুলিশ পিছু হটতে বাধ্য হয় বলে অভিযোগ রয়েছে।

পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। এ সময় পুলিশের একাধিক গাড়িতে আগুন দেওয়া হয় বলে জানা গেছে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনায় হতাহত, ক্ষয়ক্ষতি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category