• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
নাগরিক নিরাপত্তা ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা সরকারের ধৈর্যকে দুর্বলতা ভাবার সুযোগ নেই: প্রতিমন্ত্রী মীর শাহে আলম চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী ৬২তম জন্মদিনে প্রধানমন্ত্রী তারেক রহমান: রাজনৈতিক পথপরিক্রমা, প্রশাসনের অগ্রগতি ও আগামীর চ্যালেঞ্জ প্রধানমন্ত্রী তারেক রহমানকে শিশু-কিশোরদের জন্মদিনের শুভেচ্ছা, উপহার হিসেবে ক্রীড়া সামগ্রী প্রদান চৌদ্দগ্রামে ওয়াইফাই ব্যবসা নিয়ে দ্বন্দ্ব: খুঁটিতে বেঁধে বৃদ্ধকে নির্যাতন, ৬ লাখ টাকার মালামাল লুট ফরিদপুর মেডিকেল কলেজ মসজিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল নোয়াখালীর চৌমুহনীতে নিষিদ্ধ আওয়ামীলীগের মিছিল,গ্রামীণ ব্যাংকে হামলা-ভাঙচুর ও অগ্নি সংযোগ। ঢাকা ৫ নবীউল্লা নবীর আঘাতে ডেমরা থানা বিএনপি’র সাবেক আহ্বায়ক সেলিম রেজা আহত প্রশাসকের সামনেই তান্ডব প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের একান্ত বৈঠক

চট্টগ্রামকে পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার: অর্থমন্ত্রী

একুশে সংবাদ ডেস্ক / ৩৮ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামকে শুধু দেশের নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বড় পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও সরবরাহ অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী ‘৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা’ (সিআইটিএফ-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী জানান, চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণ ও এটিকে আঞ্চলিক এভিয়েশন ও লজিস্টিক হাব হিসেবে গড়ে তোলার কাজ দ্রুত শুরু হবে। এ বিষয়ে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে। বিমানবন্দরে কার্গো ভিলেজ ও পচনশীল পণ্য সংরক্ষণের জন্য কোল্ড চেইন স্টোরেজ সুবিধা রাখা হবে। পাশাপাশি আন্তর্জাতিক সরবরাহ ব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে, যেখানে গুদাম ও সংরক্ষণ অবকাঠামো গড়ে তুলে পুরো অঞ্চলে পণ্য সরবরাহ করা হবে।

নদীভিত্তিক চট্টগ্রাম বন্দরের সীমাবদ্ধতা কাটাতে মহেশখালী ও খুলনায় ১৫ থেকে ২০ মিটার গভীরতার গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন মন্ত্রী। এ ছাড়া শিল্প-বাণিজ্যে গ্যাস সরবরাহ বাড়াতে মহেশখালীতে ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণে কোরীয় ও জাপানি কোম্পানি কাজ করছে বলে জানান তিনি।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে ঋণের বোঝা, ধ্বংসপ্রাপ্ত ব্যাংকিং খাত ও ক্ষতিগ্রস্ত শেয়ারবাজার পুনর্গঠন করতে হচ্ছে। এর সঙ্গে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ থাকলেও জনসমর্থন নিয়ে সরকার উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা বাস্তবায়ন করছে। তবে চলমান অর্থনৈতিক সংকট সমাধানে অন্তত দু’বছর সময় লাগবে বলে তিনি স্পষ্ট করেন।

২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য জানিয়ে অর্থমন্ত্রী বলেন, অতীতে অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল, সেখান থেকে বেরিয়ে আসতে চায় সরকার। এ সময় তিনি দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত করতে এবং দুর্বৃত্তায়নের রাজনীতি প্রতিহত করতে ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

চিটাগাং চেম্বারের সভাপতি আমিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহ-সভাপতি মশিউল আলম স্বপন এবং বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category