• শনিবার, ২০ জুন ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
Headline
ফ্যাসিস্ট আমলে রোষানলের শিকার ডিপিডিসি‘র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘে বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত সরকারি খাদ্য মজুত ২০.৬০ লাখ টন, খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই পতেঙ্গায় সীবার্ড হোটেলের পঁচা-বাসি খাবার খেয়ে ৪ পর্যটক অসুস্থ টেকসই উন্নয়নে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করেছে সরকার: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সচেতনতা বাড়লেই কমবে সড়ক দুর্ঘটনা: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিস্তা মহাপরিকল্পনা দ্রুত অনুমোদন পাবে: পানিসম্পদ মন্ত্রী এ্যানি কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক নারীর ক্ষমতায়ন ও জলবায়ু সহনশীলতায় জাতিসংঘ নারী সংস্থার সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬: খেলাধুলাকে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ সরকারের

ভালুকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

আশিকুর রহমান শ্রাবন - / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

 

ময়মনসিংহের ভালুকায় বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

মৎস্যখাতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে “বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে মৎস্যচাষী প্রশিক্ষণ ও কর্মশালা” শীর্ষক দিনব্যাপী ব্র্যাক ফিশারিজ এন্টারপ্রাইজ-এর উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচি সোমবার ( ৪ মে) ভালুকা পৌর ভবনে মনোয়ারা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

ব্র্যাক ফিশারিজের রিজিওনাল সেলস ম্যানেজার সুব্রত কুমার নন্দী’ সভাপতিত্বে
অফিসার সেল্স সাখাওয়াত হোসেন”র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কৃষিবিদ সাইদুর রহমান।।

প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ের প্রায় ১০০ জন মৎস্যচাষী অংশগ্রহণ করেন। এতে বৈজ্ঞানিক পদ্ধতিতে পুকুর ব্যবস্থাপনা, উন্নত প্রজাতির পোনা নির্বাচন, খাদ্য ব্যবস্থাপনা, মাছের স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং খামারের সফলতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব বলে মনে করেন অতিথিবৃন্দ ও প্রশিক্ষনার্থীরা । সঠিক পুকুর প্রস্তুতি, পানির গুণগত মান বজায় রাখা, উন্নত মানের পোনা ব্যবহার এবং সুষম খাদ্য প্রয়োগের মাধ্যমে খরচ কমিয়ে অধিক লাভ অর্জন করা সম্ভব বলে মনে করেন তারা ।

কর্মশালায় বিভিন্ন সেশনে পুকুর প্রস্তুতি, পানি ব্যবস্থাপনা, পোনার গুণগত মান যাচাই ও মজুদ, সুষম খাদ্য ব্যবস্থাপনা এবং মাছের রোগ প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

পাশাপাশি আধুনিক প্রযুক্তি যেমন প্রোবায়োটিক ব্যবহার, এয়ারেটর এবং আইওটি-ভিত্তিক পানি ব্যবস্থাপনার বিষয়েও ধারণা দেওয়া হয়।

অংশগ্রহণকারীদের সক্রিয় সম্পৃক্ততা নিশ্চিত করতে কুইজ প্রতিযোগিতা ও উন্মুক্ত আলোচনা পর্বের আয়োজন করা হয়। এতে মৎস্যচাষীরা তাদের অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী মৎস্যচাষীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, দেশের বিভিন্ন জেলায় বছরব্যাপী এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে, যা মৎস্যখাতের উৎপাদনশীলতা বৃদ্ধি ও খামারিদের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা